‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে ৩৬ লক্ষ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার করে পুলিশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চোরাই পথে আসা ৩৬ লক্ষ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

গত সোমবার রাতে এ জে আর ট্রান্সপোর্ট এজেন্সি এর অফিস হতে প্রাচার কালে পুলিশ ৫ টি কার্টুন উদ্ধার করে। পরে কার্টুন খুলে দেখা যায়, এতে ২৪’শ পিস এলসিডি ভারতীয় মোবাইল ডিসপ্লে,যার বাজার মূল্য ৩৬ লক্ষ টাকা উল্লেখ করে বুধবার রাতে পুলিশ ৩ জনের নামে মামলা দায়ের করে।

পুলিশ সূত্রে ও অনুসন্ধানে জানা যায়, উপজেলার ভারতীয় সীমান্তবর্তী সিন্দুরখান ইউনিয়ন দিয়ে প্রায় সময় চোরা কারবারীরা কুরিয়ার সার্ভিস ও রেলওয়ের মাধ্যমে অবৈধভাবে ভারত থেকে আনা বিভিন্ন পণ্য দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে।

ওই রাতে পুলিশি অভিযানে উদ্ধারকৃত ৫টি কার্টুন এর গন্তব্য ছিল নরসিংদী জেলায়। কার্টুনের ওপর প্রাপকের ঠিকানায় জনি দাস নাম ও তার মোবাইল নাম্বার দেয়া ছিল। প্রেরকের ঠিকানায় কামরুল নাম দেয়া রয়েছে। জনি দাসের মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে তিনি স্বীকার করেন, নরসিংদী শহরের তিনি একজন মোবাইল ব্যবসায়ী।

শ্রীমঙ্গল সিন্দুরখান ইউনিয়নের ফটিক মিয়ার নিকট থেকে ভারতীয় এসব মোবাইল ডিসপ্লে ক্রয় করেন। মাল আসার পর টাকা পরিশোধের কথা রয়েছে। প্রেরকের নাম্বারে যোগাযোগ করা হলেও ফোন রিসিভ করা হয়নি। 

ফটিক মিয়ার ব্যাপারে খোঁজ নিয়ে জানা যায় তিনি হলেন সিন্দুরখান ইউনিয়নের বাজার ব্যবসায়ী কমিটির সেক্রেটারী। যদিও তিনি এ ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেন। 

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, মৌলভীবাজার জেলার পুলিশ সুপারের নির্দেশনায় গত সোমবার রাতে আমরা চোরাই পথে আসা ৩৬ লক্ষ টাকার ২৪’শ পিস ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার করি। এ ঘটনায় সিন্দুরখান বাজারের ব্যবমায়ী ফটিক মিয়াকে প্রধান আসামী করে আরও দুই জনের নামে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

Tag
আরও খবর