‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতায় ‘ফাস্ট রানার্সআপ’ সাংবাদিক পুত্র বিশ্বপ্রিয় ভট্টাচার্য কাব্য

জাতীয় পর্যায়ের আলোকচিত্র প্রতিযোগিতায় ‘ফাস্ট রানার্সআপ’ শিরোপা জিতে গৌরব অর্জন করেছেন বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন এবং তনুশ্রী গোস্বামীর সন্তান বিশ্বপ্রিয় ভট্টাচার্য কাব্য।

কাব্য শ্রীমঙ্গল সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আর্মি আইবিএ ফটোগ্রাফিক সোসাইটি, সিলেট সম্প্রতি (শনিবার, ৫ অক্টোবর) একটি গ্রাউন্ডব্রেকিং প্রথম জাতীয় ফটোগ্রাফি ফেস্ট-২০২৪ এর আয়োজন করেছিল। যা জুলাইয়ের মর্মান্তিক গণহত্যার স্মরণে নিবেদিত।

অনুষ্ঠিত ইভেন্টের নাম ছিল ‘ফাস্ট এআইবিএপিএস ন্যাশনাল ফটোগ্রাফি ফেস্ট’

দিনব্যাপী সেই ইভেন্টটি জালালাবাদ ক্যান্টলমেন্ট সিলেট আর্মি আইবিএ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। 

এখানে ফটোগ্রাফি ডিএসএলআর, ফটোগ্রাফি মোবাইল, ভিডিওগ্রাফি প্রভৃতি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফটোগ্রাফি ডিএসএলআর ক্যাটাগরিতে ‘ফাস্ট রানার্সআপ’ এর সম্মাননা অর্জন করেন বিশ্বপ্রিয় ভট্টাচার্য কাব্য।

ওই অনুষ্ঠানে মান্যবর অতিথি বিজয়ীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট এবং অন্যান্যা উপহার তুলে দেন।

বিশেষ অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন-আর্মি আইবিএ, সিলেট এর সহকারী অধ্যাপক এমডি আলী আশরাফ, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার শেখ আবু সিদ্দিক রোকন, এসিসিএ বাংলাদেশ এর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার শাওয়ালি উল মনজুর প্রমুখ।

কাব্য ন্যাশনাল টি কোম্পানির সাবেক টি-প্লান্টার বিজয় কান্তি ভট্টাচার্য পুষ্প এর পৌত্র (নাতি)। 

বিশ্বপ্রিয় ভট্টাচার্য কাব্য পড়াশোনার পাশাপাশি ফটোগ্রাফি এবং আবৃত্তিতে বিভিন্ন পুরস্কার অর্জন করে তার সৃজনশীল প্রতিভার সাক্ষর রেখে চলেছেন। তিনি সকালের দোয়া ও আশীর্বাদপ্রার্থী।  


Tag
আরও খবর