ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

রাজশাহীতে বিশ্ব বসতি দিবস পালিত

মোঃ আবু রায়হান ( Contributor )

প্রকাশের সময়: 07-10-2024 05:23:54 pm


বিশ্বের অন্যান্য দেশের মতো প্রতিবছর বাংলাদেশেও দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটির এবছরের প্রতিপাদ্য হলো ‘তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি’।‘বিশ্ব বসতি দিবস ২০২৪’ এর প্রতিপাদ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে  আজ (৭ অক্টোবর) সোমবার সকাল ৯টায় রাজশাহী জেলা  রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাজশাহী  উন্নয়ন রাজশাহী  উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে “বিশ্ব বসতি দিবস-২০২৪ উপলক্ষে বর্ণাট্য র‌্যালি ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। 



সভায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস. এম. তুহিনুর আলমের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার, ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান, রাজশাহী গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল গোফফার, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সরকার অসীম কুমারসহ প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তাসহ রাজশাহী নগরীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীবৃন্দ। সভায় বক্তারা রাজশাহী শহরকে কিভাবে উন্নয়ন করা যায় ও দিবসটির গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন । 





আরও খবর