যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

ভারতে নবী করীম সঃ কে কটুক্তির প্রতিবাদে বাঁশখালী আহলে সুন্নত ওয়াল জমাতের ভিক্ষুক

বিশ্বের মুসলিম উম্মাহর হৃদয় স্পন্দন প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ)কে নিয়ে ভারতে কটুক্তি ও দেশে বিভিন্ন মসজিদ মাদ্রাসা মাজার ভাংচুরের প্রতিবাদে বাঁশখালীতে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।


৫ অক্টোবর (শনিবার) বিকেলে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে পৌরসভা মিয়ার বাজার এলাকা থেকে থানা গেইট পর্যন্ত প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হয়। মিছিল শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও অধ্যাপক সৈয়দ মুনিরুল ইসলাম আশরাফীর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপজেলা আহ্বায়ক মাওলানা জাহাঙ্গীর আলম রেজভী, সদস্য সচিব মাওলানা আব্দুল মালেক আশরাফী, যুগ্ন আহ্বায়ক মাওলানা বশির আহমদ, মাওলানা মহিউল আলম চৌধুরী, মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা মোঃ জাকের উল্লাহ রেজভী, মাওলানা মমতাজুল হক নঈমী,মাওলানা আবুল কালাম আজাদ আলকাদেরী, মাওলানা ওযাহিদুল ইসলাম আলকাদেরী, ইসলামী ফ্রন্ট বাঁশখালী উপজেলা শাখার প্রচার সম্পাদক মাওলানা এস এম শহিদুল ইসলাম, অধ্যাপক সুলতান আহমদ, মাওলানা ইউনুস তৈয়বী, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আবুল কাশেম, মাওলানা সোলাইমান, মাওলানা মামুনুর রশীদ, এডভোকেট আব্দুল আলীম, এড. মহিউদ্দিন, আব্দুর রহিম সিরাজী, মাস্টার জাহাঙ্গীর, মঈনুল ইসলাম ফরহাদ, মাস্টার আনোয়ারুল আজিম, হাফেজ আবুল হোসেনসহ আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বিক্ষোভ মিছিলে কয়েক হাজার নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন, প্রিয়নবীর অপমান সইবেনারে মুসলমান, ভারতের দালালেরা হুশিয়ার সাবধান, বদর যুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেক বার এইসব স্লোগান দিতে থাকেন নেতারা।


সভায় বক্তারা বলেন, রাসুল (সাঃ)কে নিয়ে কটুক্তিকারী সেই ধর্মগুরু রামগীরি ও বিজেপি নেতা রানার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেনাই ভারত সরকার। যাহা অত্যান্ত দুঃখজনক, ভারত সরকার যদি রামগীরি ও বিজেপি নেতা রানার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে নেতারা বলেন, বর্তমান অন্তবর্তী সরকারের মাধ্যমে আমরা ভারতকে জানিয়ে দিতে চাই, রাসুল (সাঃ)কে নিয়ে কটুক্তিকারী সেই কুলাঙ্গারদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।


এছাড়াও এদেশে ৫ আগস্টের পরবর্তী সময় থেকে বিভিন্ন মাজারে হামলা ও ভাংচুর করা হয়েছে, সুন্নি আলেমদের উপর হামলা এবং মসজিদ থেকে সুন্নি ইমামদের জোরপূর্বক বের করে দেয়া হয়েছে, যারা এই ধরনের কর্মকাণ্ড করার দুঃসাহস দেখাচ্ছে তাদের কাউকে এখনও পর্যন্ত আইনের আওতায় আনা হয়নি। এছাড়াও ছাত্রদেরকে লেলিয়ে দিয়ে শিক্ষকদের হেনস্তা করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে। এইসব ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে সরকার ও প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে নেতারা।

Tag
আরও খবর