নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নন্দীগ্রামে নাশকতা মামলায় যুবলীগ নেতা সহ গ্রেপ্তার ৪


বগুড়ার নন্দীগ্রামে বিএনপির সমাবেশে হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়েরকৃত মামলায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 


গতকাল শুক্রবার নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক মো. নাজমুল হক জানান, গত বৃহস্পতিবার রাতে উপজেলা ও পৌর এলাকায় পৃথক অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে শুক্রবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। 


গ্রেপ্তারকৃতরা হলেন- নন্দীগ্রাম উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন (৫৩), পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ রানা (৩২), পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের (ওমরপুর) সভাপতি ফেরদৌস আলম (৪৯) এবং উপজেলার শেখের মাড়িয়া এলাকার আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম (৪৮)। এরমধ্যে ফেরদৌস ও সাইদুল এজাহার নামীয় আসামি। এছাড়া মামুন ও রানাকে ঘটনায় জড়িত সন্দেহে একই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 


উল্লেখ্য, উপজেলার কুমিড়া পন্ডিতপুকুর বাজার সংলগ্ন স্কুলমাঠে ভাটরা ইউনিয়ন বিএনপির সমাবেশে হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে গত ১৫ সেপ্টেম্বর থানায় মামলা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, মাটিহাস গ্রামের আক্কেল আলী মন্ডলের ছেলে শফিকুল ইসলাম। মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়। 


মামলার বিবরণে বলা হয়, গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পন্ডিতপুকুর হাইস্কুল মাঠে ভাটরা ইউনিয়ন বিএনপির সভা শেষ হওয়ার পরই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা ও সাধারণ সম্পাদক আনিছুর রহমানের নির্দেশে শতাধিক আসামিরা সেখানে হামলা করে। তারা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং একটি অবিস্ফোরিত ছিল৷ হামলায় উপজেলা ছাত্রদলের ৪-৫জন নেতাকর্মী আহত হয় বলে অভিযোগে উল্লেখ করে।

আরও খবর