দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স

রাজনীতি কি পেশা?

মো. ফরমান উল্লাহ - প্রতিনিধি

প্রকাশের সময়: 04-10-2024 03:42:35 am

মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি 



বাংলাদেশে স্বাধীন হয়েছে প্রায় ৫৪ বছর হতে চলেছে। স্বাধীনতার আগেও এদেশে রাজনীতি ছিল। আর এখনও রাজনীতি আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে ধারনা করা যায়। রাজনীতি শুধু বাংলাদেশে না সারা বিশ্বেই ছিল,আছে এবং থাকবে। পার্থক্য এতটুকু আগে রাজনীতিকে মানুষ পেশা ছিল না সেটা সম্মান এবং বংশ মর্যাদার লড়াই। এখন রাজনীতি  পেশায় পরিনত হচ্ছে। এ লাভবান পেশায় জরিত হয়ে ধ্বংস হচ্ছে সমাজ,রাষ্ট্র এবং দেশ। 


পূর্বের রাজনীতি উদ্দেশ্য ছিল মানুষ,সমাজ ও রাষ্ট্রের সেবা করা। প্রতিহিংসা বা পেশা হিসাবে মানুষ রাজনীতি করতো না। এখন সমাজ,রাষ্ট্র, রাজনীতি সব কিছুই পরিবর্তন হয়ে গেছে, হয়ে গেছে বিষাক্ত। আগের দিনে রাজনীতি করার জন্য মানুষ পাওয়া যেত না।কারণ তখন রাজনীতি করতে হলে নিজের পকেটের টাকা খরচ হতো। রাজনীতিতে আয়ের কোন উৎস ছিল না। এখন দেশে এমন অবস্থা হয়ে দাড়িয়েছে দেশের সকল সম্পদ রাজনীতিবিদদের হাতে কুক্ষিগত হয়ে গেছে। রাজনীতির খাতায় নাম উঠাতে পারলেই রাতারাতি কোটিপতি বনে যায়।


আমার পূর্ব-পরিচিত একজন বললো মেয়ের বিবাহের কথা চলছে। কথা বার্তা মোটামোটি ফাইনাল।কৌতুহল বশত আমি জিজ্ঞাস করলাম ছেলের কি করে মানে ছেলের পেশা কি  তিনি অত্যন্ত গর্ববোধ এবং অহংকার নিয়ে বললেন ছেলে রাজনীতি করে। ভালো একটা পদও পেয়েছে। ভালোভাবে চলতে পারবে।আমি তো  অবাক এভেবে যে রাজনীতি আবার পেশা হলো কখন? বেশ কয়েকজন সাংবাদিকের সাথে আমার পরিচয় আছে। একদিন এক সাংবাদিক ভাই বললেন দাদা আসেন একটা চা খান। আমিও বসে পড়লাম তার চেম্বারে। সাথের চেয়ারে বসে আছেন এক ভদ্রলোক। সাংবাদিক ভাই তার সাথে পরিচয় করিয়ে দিলেন।আমি আমার পরিচয় দিলাম এবং আমার পেশার পরিচয় দিলাম। আমি ঐ ভদ্র লোকের পেশা জানতে চাইলাম। তিনি অকপটে অত্যন্ত গর্বের সহিত বললেন আমি রাজনীতি করি। এখানে স্পস্ট বুঝা গেলো রাজনীতিকে সবাই পেশা হিসাবে নিয়েছেন।


এখানেই শেষ নয় গ্রামে অনেক পাতি নেতা আছে যাদের পেশা ছিল খাল-বিল,নদী-নালায় মাছ ধরে জীবিকা নির্বাহ করতো তারা রাজনীতিতে নাম লিখিয়ে এখন লাখ পতি। আবার কিছু উচু মানের নেতা আছেন যারা চকবাজারে ছোট মুদি দোকানদারী করতো তাদের অনেকে কোটিপতি হয়ে বসে আছেন। রাজনীতির পেশায় নাম লিখাতে বা কোন পদ ভাগিয়ে নিতে লাখ লাখ টাকাও খরচ করেছেন। এতেও বুঝা যায় রাজনীতি যদি পেশা না হতো যদি লাভজনক পদ না হতো তাহলে কেন টাকা ইনভেস্ট করেছেন?


ছাত্র জনতার আন্দোলনের সময় যে সকল নেতা আত্মগোপনে চলে গেছে তাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে।রাজনীতি যদি পেশা না হতো তাহলে রাজনীতি করে এত টাকা আসলো কোথায় থেকে? যে দিন থেকে রাজনীতি পেশা হয়েছে সেদিন থেকে নীতিবানরা রাজনীতিকে বিদায় জানিয়েছেন।  যে দিন থেকে নীতিবানরা রাজনীতিকে বিদায় জানিয়েছেন সেদিন থেকে নীতিহীনরা রাজনীতিকে পেশা হিসাবে গ্রহণ করে দেশের জনগনের হাজার হাজার কোটি টাকা দেশের বাহিরে পাচার করে বড় নেতা বনে গেছেন। 


যতদিন রাজনীতিবিদরা রাজনীতিকে পেশা হিসাবে নিবে এবং পরিচয় দিবে তত দিন দেশে সুষ্ট রাজনীতিবিদ সৃষ্টি হবে না এবং দেশে দুর্বৃত্তায়নও বন্ধ হবে না। তাই রাজনীতিকে পেশা নয় সেবার মাধ্যম হিসাবে নিন এবং চরিত্রবান রাজনৈতিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করুন।দেখবেন আপনাকে আর আত্মগোপনে যেতে হবে না।

আরও খবর