টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান

ডোমারে শারীরিক শিক্ষা সমিতির কমিটি গঠন : সভাপতি সাইদুর ও সম্পাদক হারুন নির্বাচিত

নবগঠিত কমিটির সদস্যদের উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ

নীলফামারীতে বিভিন্ন বিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষকদের নিয়ে 'ডোমার উপজেলা শারীরিক শিক্ষা সমিতি'-এর ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক পদে মোঃ হারুন অর রশীদ নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৩রা অক্টোবর) উপজেলা স্কাউট ভবনে অনুষ্ঠিত এক সভায় উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাফিউল ইসলামের সভাপতিত্বে ডোমার উপজেলা শারীরিক শিক্ষা সমিতি গঠন করা হয়। সংগঠনটি পরিচালনায় উপস্থিত সকলের সম্মতিক্রমে একটি কার্যকরী কমিটি অনুমোদন করা হয়েছে।

কমিটিতে সভাপতি পদে পশ্চিম বোড়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক পদে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ হারুন অর রশীদ নির্বাচিত হন।

কমিটির উপদেষ্টা পরিষদে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাইফুল ইসলাম, স্কাউট কমিশনার বিনয় রায় ও আব্দুর রাজ্জাক ডাকুয়াকে মনোনীত করা হয়।

কমিটির নির্বাচিত অন্যান্যরা হলেন, সহ-সভাপতি পদে লাজুমা বেগম, মোজাম্মেল হক, আজিজুল হক, ওয়াহেদুল ইসলাম ও আব্দুল জলিল, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মোঃ আলমগীর হোসেন ও মোঃ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ বাবলু হক, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মোঃ তহমিদার রহমান, কোষাধ্যক্ষ পদে তারাপদ রায়, প্রচার সম্পাদক নিতাই চন্দ্র রায়, প্রকাশনা সম্পাদক পদে মোঃ হাসান আলী, ক্রীড়া সম্পাদক পদে মোঃ মোজাফফর হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক পদে মমতাজ শামীমা সুলতানা, দপ্তর সম্পাদক পদে অনাথ চন্দ্র রায় ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ আনিস রহমান।

এছাড়া কমিটির সদস্য পদে চন্দন কুমার রায়, মোঃ তইবুল ইসলাম, মোঃ অলিয়ার রহমান, মোঃ আশিকুজ্জামান ও মোঃ মাহবুবুল আলম নির্বাচিত হয়েছেন।

কমিটি গঠনের পর ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ'র সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন ডোমার উপজেলা শারীরিক শিক্ষা সমিতির নবনির্বাচিত সদস্যবৃন্দ। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সকলকে স্বাগত জানান।

Tag
আরও খবর