নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রাজবাড়ীতে চরমপন্থী নেতা সুশীল হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার।

রাজবাড়ীতে চরমপন্থী নেতা সুশীল হত্যাকাণ্ডে গ্রেপ্তার।

রাজবাড়ীতে চরমপন্থী নেতা সুশীল হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার।



রাজবাড়ীর গোয়ালন্দে নিষিদ্ধঘোষিত চরমপন্থী পূর্ব বাংলা সর্বহারা পার্টির আঞ্চলিক নেতা সুশীল কুমার সরকার (৫৮) কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় জড়িত ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।


গ্রেপ্তারকৃতরা হলেন, গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কেউটিল গ্রামের মৃত-ছালাম শেখের ছেলে সর্বহারা দলের সদস্য ও চরমপন্থি মো. তোফাজ্জেল শেখ তোফা (৩৮), একই গ্রামের মৃত মজিবর শেখের ছেলে সর্বহারা দলের সদস্য ও চরমপন্থি মো. লোকমান শেখ (৩৫), উপজেলার উত্তর চর পাচুরিয়া গ্রামের মৃত-আব্দুল জব্বার শেখ ওরফে দোয়াত শেখের ছেলে মো. আশিকুল শেখ ওরফে ভাষান শেখ (২৮) ও উপজেলার চর কাচরন্দ গ্রামের মো. কালাম মোল্লার ছেলে মো. জনি মোল্লা (৩৪)


বুধবার রাতে রাজবাড়ীর জেলার পুলিশ সুপার মোছা. শামীমা পারভীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলার কাটাখালী বাজারের চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার সময় দুর্বৃত্তরা সুশীলকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পরদিন গত ২৩ সেপ্টেম্বর সুশীলের বড় ভাই সুনিল বাদী হয়ে গোয়ালন্দ থানায় হত্যামামলা দায়ের করেন। মামলার পর চার আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।


শামীমা পারভীন বলেন, এ ঘটনায় মামলা হওয়ার পর তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ডিবির একটি চৌকস টিম ও গোয়ালন্দ ঘাট থানার অফিসার ফোর্সের সহায়তায় সর্বহারা দলের সদস্য ও চরমপন্থী সদস্য মো. তোফাজ্জেল শেখ ওরফে তোফা (৩৮) এবং মো. লোকমান শেখকে (৩৫) ঠাকুরগাও থেকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে ৩ দিনের রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদে পুলিশের নিকট ভিকটিম সুশীলকে হত্যার বিষয়ে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী সুশীল হত্যায় ব্যবহৃত ধারালো দা উদ্ধারসহ হত্যাকাণ্ডে জড়িত মো. আশিকুল শেখ ওরফে ভাষান শেখ এবং মো. জনি মোল্লাকে (৩৪) গ্রেপ্তার করা হয়।


হত্যা মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন পুলিশ সুপার মোছা. শামীমা পারভীন।

আরও খবর