বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

বড়লেখায় উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে চলমান নদীকে বদ্ধ বিল দেখিয়ে ইজারা

মৌলভীবাজারের বড়লেখায় উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে চলমান ‘দর্শনা নদী’-কে জালিয়াতির মাধ্যমে জলমহাল (বদ্ধ) দেখিয়ে একটি মৎস্যজীবী সমবায় সমিতিকে ৩ বছরের জন্য ইজারা প্রদান করেছে উপজেলা ভূমি প্রশাসন। শুধু তাই নয়, জলমহাল ইজারার বিজ্ঞপ্তির সিডিউলে ১.০২ একরের উল্লেখ করে রহস্যজনকভাবে অতিরিক্ত আরও ৪.৫২ একর নদী শ্রেণির ভূমির দখল সংশ্লিষ্ট ইজারাদারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, জলমহাল ইজারার এই মহাজালিয়াতির নাটের গুরু জেলা প্রশাসনের সদ্য বদলি হওয়া এক রাজস্ব কর্মকর্তা (এডিসি)। জাতীয় নদী রক্ষা কমিশন দায়েরকৃত মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিভিল পিটিশন নং- ৩০৩৯/২০১৯ এর ১৭.০২.২০ তারিখের রায়ের আদেশ অনুযায়ী চলমান কোনো নদী ইজারা দেওয়ার বিধান নেই। ইতোপূর্বে ইজারা প্রদান করা হয়ে থাকলে তা বাতিল করার জন্য মহামান্য আদালত সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ প্রদান করে। জানা গেছে, বড়লেখা উপজেলার চলমান দর্শনা নদীতে জাইকার অর্থায়নে এলজিইডি মৌলভীবাজারের তত্ত্বাবধানে গত বছর প্রায় ৮ কিলোমিটারের খনন কাজ সম্পন্ন হয়। এতে সরকারের ব্যয় হয় ১ কোটি ২৮ লাখ টাকা। দুটি স্লুইসগেট ও একটি কৃষক সমবায় সমিতির অফিসঘর নির্মাণসহ বিভিন্ন কার্যক্রমের আরও প্রায় ৫ কোটি টাকার প্রকল্পের কাজ চলমান রয়েছে। এর আগে উপজেলা ভূমি প্রশাসন দর্শনা নদীর ১ একর ০২ শতাংশ ভূমি বদ্ধ জলমহাল হিসাবে ১৪৩১ হতে ১৪৩৩ বাংলা সন পর্যন্ত রূপালী মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি গপেন্দ্র বিশ্বাসকে ইজারা প্রদান করে। সুপ্রিমকোর্টের লিজ বাতিলের চিঠি পেয়ে মৌলভীবাজার জেলা প্রশাসনের এক রাজস্ব কর্মকর্তার অদৃশ্য ইশারায় চলমান দর্শনা নদীকে ‘দর্শনা বিল (বদ্ধ)’ জলমহাল দেখিয়ে ইজারা বহাল রাখা হয়েছে। ইজারা বিজ্ঞপ্তির সিডিউলে জল্লার হাওড় মৌজায় ১ একর ২ শতাংশ উল্লেখ থাকলেও রহস্যজনকভাবে ইজারা গ্রহীতাকে গত ৬ জুন দর্শনা নদীর আর্থনিকান্দি মৌজায় আরও ৫ একর ৫৪ শতাংশসহ সর্বমোট ৭ একর ৫৬ শতাংশ নদীর ভূমির দখল বুঝিয়ে দিয়েছে উপজেলা ভূমি প্রশাসন (এসিল্যান্ড)।

আরও খবর