কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

মোরেলগঞ্জে ফায়ার সপ্তাহ ২০২২ এএর উদ্বোধন



"দূর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি" এই প্রতিপাদ‍্যকে সামনে রেখে মঙ্গলবার (১৫ নভেম্বর) মোরেলগঞ্জ  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ -২০২২ উদ্বোধন করা হয়েছে । উদ্বোধন করেন  উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম। 
মোরেলগঞ্জ  ফায়ার সার্ভিস স্টেশনের উদ্যোগে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর  প্রবীর কুমার দেবনাথ। উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফায়ার ম্যান মোঃ নেওয়াজ মাহমুদ  নাহিদ। 

উদ্ধোধন পরবর্তী সভায় প্রধান অতিথির বক্তব্যে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। মানুষকে আরও সচেতন হতে হবে। রান্নার পর চুলার আগুন ও গ্যাস সিলিন্ডার ভালোভাবে বন্ধ করতে হবে। প্রতি বছর বিদ্যুতের লাইন চেক করতে হবে। কারণ অনেক সময় শর্টসার্কিট থেকেও বড় ধরনের আগুন লাগার ঘটনাসহ মানুষের প্রাণহানি ঘটে থাকে।
   বিশেষ অতিথির বক্তব্য মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান বলেন, ‘ফায়ার সার্ভিস আগের তুলনায় সক্ষমতা বাড়িয়েছে। মানুষের বিপদে আপদে ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন সমন্বিতভাবে কাজ করে থাকে।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হুমায়ূন কবির মোল্লা,
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোঃ মনির মোল্লা এবং  মহিলা মেম্বার জাহানারা আক্তার  খুকি সহ ফায়ার সার্ভিসের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের অংশগ্রহণে মহড়া প্রদর্শিত হয়। মহড়ায় কর্মীরা অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নেভানোর কৌশল, বিভিন্ন প্রাকৃতিক ও অনাকাঙ্খিত দুর্যোগ কিভাবে মোকাবিলায় করা হয় তা অত্যন্ত দৃষ্টিনন্দন করে প্রদর্শন করেন।
Tag
আরও খবর







6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১ দিন ৫ ঘন্টা ৩০ মিনিট আগে