নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র

কক্সবাজারে বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র—পেশাজীবীদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু

১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কক্সবাজারে অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু করেছে ইনস্টিটিউট অব ডিপ্লোমা সার্ভে ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিএসইবি)। বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র—পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ এর ব্যানারে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে তিনদিন ব্যাপী চলবে এই কর্মসূচী। প্রথমদিন মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চলে এই কর্মসূচী। আয়োজিত কর্মসূচীতে নেতৃবৃন্দ সরকারের সকল মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় ডিপ্লোমা—ইন—ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার/সমমান পদে কর্মরতদের অন্যান্য ডিপ্লোমা ডিগ্রীধারীদের ন্যায় বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়নের দাবী জানান।

নেতৃবৃন্দ বলেন, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সার্ভেয়িং ডিপ্লোমাধারীগণ ডিজিটাল ভূমি জরিপ, ভূমি ব্যবস্থাপনা ও ভূমি অধিগ্রহণ, সড়ক, মহাসড়ক, ব্রীজ, কালভার্ট, নদী/খাল খনন, বাধ, ইমারত নির্মাণসহ টপেগ্রাফিক, হাইড্রোগ্রাফিক জরীপসহ সরকারের সকল উন্নয়নমূলক কর্মকান্ডে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের সকল উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের কারিগর হিসেবে বিভিন্ন দপ্তরে সার্ভেয়ার/সমমানের পদে কর্মরত থেকে সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

কিন্তু সরকারের সকল মন্ত্রণালয়/বিভাগকে তাঁদের অধীনস্থ অফিসসমূহে উপ—সহকারী প্রকৌশলী ও সমমানের পদে কর্মরত ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমাধারীদেরকে ২য় শ্রেণির পদমর্যাদা ও বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ করা হলেও সার্ভেয়িং ডিপ্লোমাধারীদের জন্য নির্ধারিত সার্ভেয়ার/সমমানের পদে সরকার নির্ধারিত গ্রেডের কয়েক ধাপ নীচে ১৪/১৫/১৬ গ্রেডে নিয়োগ দেয়া হচ্ছে, যা সম্পূর্ণ বৈষম্যমূলক।

ইতোপূর্বে কারিগরি শিক্ষা অধিদপ্তর ডিপ্লোমা—ইন—ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি পাশকৃতদের পদমর্যাদা ও বেতন স্কেল অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায় বৃদ্ধির সুপারিশ প্রদান করলেও আজও তা ব্যস্তবায়ন হয়নি। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন, ২০১৮ অনুযায়ী ৪ (চার) বৎসর মেয়াদি সকল ডিপ্লোমা—ইন—ইঞ্জিনিয়ারিং পাশকৃতদের চাকরি/দক্ষতার শ্রেণী করণে মধ্যম সারির ব্যবস্থাপক/সাব—অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার/সমতুল্য হিসেবে বলা হলেও সার্ভেয়িং ডিপ্লোমাধারীদের ২য় শ্রেণির মর্যাদা দেয়া হচ্ছে না, যা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন, ২০১৮ এর সুস্পষ্ট লংঘন, কারিগরি শিক্ষার অবমূল্যায়ন এবং শিক্ষার্থীদের সাথে চরম বৈষম্যমূলক আচরণ। বর্তমান সময়ে প্রযুক্তির সান্নিধ্যে থেকে বাস্তবমুখী কারিগরি শিক্ষার গুরত্ব বাড়তে থাকলেও দেশের সবচেয়ে প্রাচীনতম সার্ভেয়িং টেকনোলজির ডিপ্লোমাধারীগণের ব্যাপারে সরকারের উদাসিনতা অত্যন্ত দুঃখজনক। 

আগামী ৩ অক্টোবরের মধ্যে ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়ন না হলে আগামী ৬ অক্টোবর হতে আরো কঠোর কর্মসূচি প্রদান করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতৃবৃন্দ। 

অবস্থান কর্মসূচীতে ইনস্টিটিউট অব ডিপ্লোমা সার্ভে ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিএসইবি) এর কক্সবাজার জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ জেলার বিভিন্ন সরকারী দপ্তরে কর্মরত সার্ভেয়ারগণ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর






6a3509c5e0008-190626032005.webp
বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো

৪ ঘন্টা ৪৩ মিনিট আগে