‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি হেনরী ও তার স্বামী লাবু মৌলভীবাজার থেকে গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকান্ডের মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার


সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলা এবং সিরাজগঞ্জ সদর উপজেলার কিয়দংশ) আসনের সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবুকে মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাব ড. হেনরী ও তার স্বামী লাবুকে মৌলভীবাজারের সদর উপজেলার বর্ষিজোড়া (সোনাপুর) এলাকাস্থ মো. দেলোয়ার হোসেন বাচ্চুর বাসা থেকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।

৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হবার পর থেকেই সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবু ওই বাসায় আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।

ড. জান্নাত আরা হেনরী ২০০৮ সালের পূর্ব পর্যন্ত সিরাজগঞ্জ শহরের সবুজ কানন হাই স্কুলের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-২ আসন থেকে প্রতিদ্ব›দ্বীতা করে বিএনপি প্রার্থী রুমানা মাহমুদের কাছে পরাজিত হন।

২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে জয়লাভ করেন হাবিবে মিল্লাত।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটি থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্ব›দ্বীতা করে সংসদ সদস্য নির্বাচিত হন ড. জান্নাত আরা হেনরী।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে হেনরি ও তার স্বামী আত্মগোপনে চলে যান। অবেশেষে সোমবার মৌলভীবাজার থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব জানিয়েছে, গত ৪ আগস্ট সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় যে মামলা হয় সেই মামলায় সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবু অন্যতম আসামি।

Tag
আরও খবর