‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

রাজনগরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ উপহার ও শুভেচ্ছা স্মারক প্রদান

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভ. রেজি. নং এস-১০২৮/৯৮) এর উদ্যোগে দেশব্যাপী অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষা ২০২৩-এ মৌলভীবাজারের রাজনগর উপজেলা থেকে অংশগ্রহণকারী বৃত্তিপ্রাপ্ত শতাধিক শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ উপহার ও শুভেচ্ছা স্মারক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন রাজনগর উপজেলা শাখার আয়োজনে সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজনগর উপজেলা পরিষদের সম্প্রসারিত হল রুমে অনুষ্ঠিত সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুপ্রভাত চাকমা।

বিশেষ অতিথির বক্তব্য দেন রাজনগর উপজেলা শিক্ষা অফিসার শরীফ মোহাম্মদ নিয়ামত উল্লাহ, স্টেশন অফিসার ফায়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মোহাম্মদ আলী হোসেন, কানাইঘাট সরকারি কলেজের প্রভাষক মোঃ ইয়াহইয়া, রাজনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বিলাল, ৫ নং রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মৌলভীবাজার জেলা সভাপতি প্রিন্সিপাল এহসান বিন মুজাহির, জেলা সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সংগঠনের জুড়ী উপজেলা সভাপতি আব্দুল কাইয়ুম, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ভাইস প্রিন্সিপাল আশিকুর রহমান চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের রাজনগর উপজেলা শাখার সভাপতি মোঃ হারুনুর রাশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা বকস্ ও সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক রিংকু চন্দ্র দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের রাজনগর উপজেলা শাখার সহ-সভাপতি রুজিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক দিলাল মিয়া, জাকির হুসেন সাকিব, মোঃ হোসেন আলী, মুকিদ আহমদ, সানা কান্ত শীল, শিপু আহমদ, উমামা বেগম, সেজু আহমদ, ইমদাদুর হক, রিংকু দাস, বনমালী শীল, হাবিবা আক্তার, আব্দুল ওয়াহিদ মনসুর, হেলাল বকসসহ সংগঠনের রাজনগর উপজেলার প্রায় অর্ধশতাধিক কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের চেয়ারম্যান মিসেস মনোয়ারা ভুইয়া ও মহাসচিব অধ্যক্ষ মিজানুর রহমান এ সংগঠনের নেতৃত্বে রয়েছেন।

Tag
আরও খবর