‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

যৌথবাহিনীর হাতে আটক শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সাতবারের এমপির ছোট ভাই ইউপি চেয়ারম্যান বদরুল

মৌলভীবাজারের কমলগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ বদরুলকে আটক করা হয়েছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রহিমপুর ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেফতার করা হয়।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান বলেন, ‌আটক রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় মডেল থানায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, যৌথ বাহিনী অভিযান চালিয়ে রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলকে আটক করেছিল। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, মৌলভীবাজার সদর মডেল থানায় কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের কলেজ ছাত্র তোফায়েল আহমেদ শরীফ বাদী হয়ে সম্প্রতি একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অন্যদের সাথে সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলকে আসামী করা হয়।


আটককৃত ইফতেখার আহমদ বদরুল মৌলভীবাজার-৪ আসনের (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সাতবারের এমপি ও সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ ও কমলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ বুলবুল এর ছোট ভাই।

Tag
আরও খবর