বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

ভারতে মহানবি (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বড়লেখায় মিছিল ও বিক্ষোভ সমাবেশ

ভারতে মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ রাসুল (স.)-কে নিয়ে কটূক্তি ও বিজেপির সাংসদ নিতেশ রানের সমর্থনের প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন সর্বস্তরের তাওহীদি জনতা।  

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুম্মা সর্বস্তরের তাওহীদি জনতা বড়লেখা পৌরশহরের বিক্ষোভ মিছিল বের করেন।


মিছিল পরবর্তী সমাবেশে সবেক ইউপি সদস্য ফয়ছল আলম স্বপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল মুহাইমিন, জাতীয় ইমাম সমিতি বড়লেখা উপজেলা শাখার সেক্রেটারি মুফতি জিয়াউল হক, জামায়ত নেতা খিজির আহমদ, সাংবাদিক এম এম আতিকুর রহমান, মোহাম্মদ আবুল হোসাইন, আব্দুল হাছিব, প্রভাষক তারেক আহমদ, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান, আব্দুল লতিফ, সাবেক ছাত্রনেতা আব্দুস ছামাদ প্রমুখ।  

সমাবেশে বক্তারা বলেন, ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর নামে জঘন্য মিথ্যাচার ও কটূক্তি করে মুসলমানদের হৃদয়ে আঘাত দিয়েছেন। তাতে বিজেপির সংসদ সদস্য নিতেশ রান সমর্থন করেছেন। এতে মুসলমানদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে।  আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ সময় বক্তারা অনতিবিলম্বে তাদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান। সামাবেশ শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মীর নাঈম হাসান।

আরও খবর