বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করে গ্রহণযোগ্য নির্বাচনের দাবী: এড. জাহাঙ্গীর

খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট মো. জাহাঙ্গীর হোসাইন বলেছেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে দিয়ে স্বৈরশাসকের পতনের পর ৮ ই আগস্ট দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে।  অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের মানুষ এবং খেলাফত মজলিসের প্রত্যাশা আপনারা সবার আগে এই দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করুন। আইনের শাসন প্রতিষ্ঠা করুন। সকল প্রকার দূর্নীতি বন্ধ করুন। এদেশের সকল মানুষকে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে দিয়ে তাদের ব্যক্তিগত সামাজিক ধর্মীয় সকল আচার অনুষ্ঠান শান্তি শৃঙ্খলার মধ্যে পালন করার চেষ্টা করুন এবং শেষ প্রত্যাশা একটি গ্রহণযোগ্য সুষ্ঠ এবং সুন্দর নির্বাচনের জন্য যতটুকু সংষ্কার দরকার এই সংষ্কার করে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে জনগণের সাধুবাদ নিয়ে আপনারা বিদায় গ্রহণ করুন।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা খেলাফত মজলিসের আয়োজনে (২৭ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভা মিলনায়তনে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে খেলাফত মজলিস উপজেলা সভাপতি কাজী মাওলানা এনামুল হকের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ খায়রুল ইসলাম ও ফয়ছল আলম স্বপনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য আহমদ বিলাল, মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আব্দুল খালিক, সহ-সাধারণ সম্পাদক এম এম আতিকুর রহমান, ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুল্লাহ আল নোমান।

অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহ-সভাপতি মাওলানা মুতাহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, মাওলানা মাহবুব হোসাইন শিবলী, সহসাধারণ সম্পাদক মাওলানা মনসুর আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসান হাদী, প্রশিক্ষণ সম্পাদক ও ইউপি সদস্য এনামুল হক, মুহাম্মদ হাবিবুর রহমান, ছাত্র মজলিস বড়লেখা উপজেলা সভাপতি জাকারিয়া হোসাইন জাকির, দাসেরবাজার ইউপি সভাপতি মাওলানা আপ্তাব উদ্দিন, সদর ইউপি সেক্রেটারী মাওলানা আতিকুর রহমান, সুজানগর ইউপি সেক্রেটারী হাফিজ হোসাইন আহমদ, পৌর শাখার নির্বাহী সদস্য সাদিকুর রহমান, দক্ষিণভাগ ইউপি সেক্রেটারি মাহফুজ আহমদ প্রমুখ।

কর্মীসমাবেশ পরবর্তী সময়ে ভারতে মহানবি (স.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আরও খবর