নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

বুধহাটা পূর্বপাড়া রাস্তা ও বসত বাড়ি জলমগ্ন

আশাশুনি উপজেলার বুধহাটা পূর্বপাড়া গ্রামে যুগযুগ ধরে চরম দুর্দশার হাতছানিতে গ্রামবাসী ডুবে থাকলেও দেখার কেউ নেই।
গ্রামের ভিতরে রাস্তাগুলো জন্ম থেকেই উন্নয়নের ছোয়া বঞ্চিত বললেও ভুল হবেনা। সবই প্রায় কাঁচা রাস্তা। নেই সকল স্থানে পয়ঃ নিস্কাশনের সুব্যবস্থা। একটু বৃষ্টি হলে পানিবদ্ধতার কষ্টকর পরিণতে যেন তাদের নিত্য সঙ্গী। গ্রামের অধিকাংশ মানুষ নিম্নশিক্ষিত হওয়ায় তাদের হয়ে কথা বলার জন্য কেউ নেই। বিভিন্ন সময়, বিশেষ করে ভোটের সময় রাজনৈতিক দলের নেতারা তাদেরকে বারবার অনেক কিছু করে দেওয়ার আশ্বাস দিলেও নির্বাচনের পরে আর খোজ মেলেনি। কেউ কথা রাখার প্রয়োজনবোধ করেননি। গ্রামের নিম্ন শিক্ষিত মানুষগুলোকে তারা শুধুমাত্র নিজেদের কাজের জন্য ব্যবহার করে থাকেন। তাই এলাকার উন্নয়নের বিষয়টা স্বপ্নই থেকে গেছে বারবার। ফলশ্রুতিতে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা  সৃষ্টি হয়ে জনজীবনে নেমে এসে থাকে সীমাহীন দুর্ভোগ।
বর্তমানে গ্রামটি বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। এই পাড়ায় অনেকের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে অসুবিধা গুলো তারা ভোগ করে আসছে। অবহেলিত এই জনপদের সুদিন ফেরানোর লক্ষ্যে তারা সব সময় চেয়ে থাকে জন প্রতিনিধিদের দিকে। কিন্তু কোন সুফল এখনো পর্যন্ত মেলেনি। সম্প্রতি বেতনা নদী খননের কাজ চলছে। বছরের পর বছর বিলম্বিত হচ্ছে কাজটি। স্লুইস গেট দিয়ে পানি নিস্কাশন বন্ধ থাকায় জলাবদ্ধতা বহুগুনে বেড়ে গেছে। এ যেন জ্বালার উপর আরেক জ্বালা।
এলাকাবাসীর দাবী, সংশ্লিষ্ট যার উর্দ্ধতন কর্তৃপক্ষ গ্রামটিকে সময়োপযোগী বসবাস যোগ্য করে গড়ে তুলতে স্থায়ী সমাধানের ব্যবস্থা নেবেন। যেন পরিবার পরিজন নিয়ে মানুষ শান্তিতে বসবাস করতে পারে।

Tag
আরও খবর