কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় যুবক গ্রেফতার

 অসুস্থতা দূর হয়ে যাবে একজন কবিরাজের পরামর্শে রিশাদ চৌধুরী (২০) নামে এক যুবক বাগেরহাট নরসিংহ দত্তের বেড় আলামিন জামে মসজিদ হতে ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ একটি কোরআন শরীফ ও একটি খুৎবার বই নিয়ে বাগেরহাট সদর থানাধীন পঞ্চমালা গ্রামস্থ পঞ্চাখাজা খালের দক্ষিণ পাড় চরের উপরে নিয়ে আগুন ধরিয়ে দেয়। রবিবার  (১৩ নভেম্বর)  বিকাল ৪ টায় এ ঘটনা ঘটে। 
 বিষয়টি স্থানীয় লোকজন টের পেয়ে তাৎক্ষণিক কোরআন শরীফের আগুন নিভায় এবং পুলিশকে বিষয়টি অবগত করে। খবর পেয়ে বাগেরহাট পুলিশ সুপার কে এম আরিফুল  হক, পিপিএম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে সঙ্গীয় অফিসার-ফোর্সসহ অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত  মোঃ রিশাদ চৌধুরী ও আংশিক ক্ষতিগ্রস্থ কুরআন  ও খুতবার বই আটক করে পুলিশ হেফাজতে নেন। 
রিশাদ চৌধুরী  বাগেরহাট সদর থানার গোবরদিয়া গ্রামের  মহবৃবত চৌধুরীর ছেলে।

 প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সে জানায় জনৈক এক কবিরাজ তাকে পরামর্শ দেয় সে যদি পবিত্র কুরআন শরীফ পুড়িয়ে ফেললে তাহলে তার শারীরিক অসুস্থতা সেরে যাবে।

 ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জেলা পুলিশ জানান।
Tag
আরও খবর