২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার ২২৩ টাকা বেড়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ কালের পরিক্রমায় হারিয়ে যাওয়া তাড়াইলের গ্ৰামীণ সংস্কৃতি ডোমারে আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্পে সঠিক নির্বাচন ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা জাবিপ্রবিতে শিক্ষকদের জন্য টার্নিটিন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত লালপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের পাটকেলঘাটা থানার নতুন ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি আশাশুনিতে সার ডিলার নিয়োগে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, তদন্তের আবেদন লাখাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে মোরগের কলিজা, পা ও মাথা,রয়েছে স্বাস্থ্যঝুকি। সংবাদ প্রকাশের পর সাংবাদিক এহসানের বিরুদ্ধে সাইবার মামলা, প্রত্যাহারের দাবি সাংবাদিক মহলের চিয়ড়া স্পোর্টস ফেডারেশনের মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, টাইব্রেকারে বদরপুরের জয় জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

সারিয়াকান্দিতে আকস্মিক ঝড়ে ০১ জনের মৃত্যু, আহত ০৯

বগুড়ার সারিয়াকান্দিতে আকস্মিক ঝড়ে ওয়াহেদা (৫৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে এই ঝড়ের কবলে বিভিন্ন এলাকায় আরও ০৯ জন আহত হয়েছেন।
সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে, নিহত ওয়াহেদা সারিয়াকান্দি পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামের মৃত সাহেব আলীর স্ত্রী।
আহতরা হলেন, সারিয়াকান্দি পৌর এলাকার ধাপ গ্রামের করিম প্রাং এর স্ত্রী খুকি (৫০),  সদর ইউনিয়নের পারতিতপরল গ্রামের আশাদুল এর ছেলে আকাশ (১০), তাজুরপাড়া গ্রামের বিস্কুট এর ছেলে তিতাস (২২), সারিয়াকান্দি পৌর এলাকার গোপালের ছেলে আনন্দ (৪০), নারচী এলাকার সাহেদুল এর স্ত্রী ঝলো (৫০), হাটফুলবাড়ির রতনের স্ত্রী সুফিয়া (২৫), সদরের নবাদরী গ্রামের মৃত ওসমান গণওর ছেলে পিন্টু (৫০), দেলুয়াবাড়ি গ্রামের মৃত জয়নালের স্ত্রী হাসনা বেওয়া (৬০), পৌর এলাকার বাড়ইপাড়ার আব্দুল লতিফের স্ত্রী শিরিনা(৫২)।
সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসকরা জানান, হাসপাতালে আসার পূর্বেই ওয়াহেদার মৃত্যু হয়।  এছাড়াও আহতদের মাঝে দুইজনের অবস্থা গুরুতর হওয়ার ফলে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকিদের চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে। 

Tag
আরও খবর