কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

পরিবেশের পাশে ' সেবা ফাউন্ডেশন '

মোঃ সজিব খান - রিপোর্টার

প্রকাশের সময়: 21-09-2024 09:30:39 am

মানুষ মানুষের জন্য' এই স্লোগান সামনে রেখে বৃক্ষরোপন কর্মসুচি পালন করেছে মাদারীপুর জেলার শিবচর উপজেলার সেবা ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।  শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে বহেরাতলা দক্ষিন ইউনিয়নে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন বহেরাতলা দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যান জনাব বারী উকিল। তিনি এই সংগঠনের প্রশংসা করেন। অসহায় মানুষের পাশে থেকে পরিবেশের উন্নয়নে কাজ করতে পেরে খুশি এই জনপ্রতিনিধি।  তিনি এই সংগঠনের যে কোন কাজে পাশে থাকবেন বলে জানিয়েছেন। এছাড়াও উপস্থিত ছিলেন এই সংগঠনের অন্যতম  উদ্যোক্তা ডাঃ সায়েম মিঠু ও প্রভাষক রিয়াদ আহমেদ।


এই সংগঠনের ব্যাপারে কথা হয় সদস্য পলাশের সাথে। পলাশ জানান, সায়েম ভাই ও রিয়াদ ভাইয়ের অক্লান্ত প্রচেষ্টার ফল এই সংগঠন। সমাজ ও দেশের জন্য তারা কিছু করবেন এই প্রত্যয় থেকেই আমাদের পথ চলা। কোন রাজনৈতিক উদ্দেশ্য কিংবা ব্যক্তিগত কোন পরিচিতি বা অন্য কোন উদ্দেশ্য হাসিলের জন্য নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য এলাকার স্বল্প আয়ের মানুষদের সাহায্য করার জন্যই এ সংগঠন কাজ করে বলে জানান তারা।  তাদের সেবার মধ্যে এলাকার স্বল্প আয়ের মানুষের তালিকা তৈরি করে ঈদের সময় সামান্য খাদ্য সামগ্রী পৌছে দেয়া ও হঠাৎ কেউ বিপদগ্রস্থ হলে তাকে জরুরি সাহায্যের ব্যবস্থা করা অন্যতম।

 উল্লেখ্য, এ দিন সকালে সরকারেরচর গ্রামে বিভিন্ন জাতের ফলদ ও ভেষজ গাছের চারা রোপন করা হয়। 


আরও খবর




deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৯৫ দিন ১৫ ঘন্টা ১০ মিনিট আগে