ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সব প্রস্তুতি সম্পন্ন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-09-2024 02:01:34 am

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেশের বাইরে নিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।


তিনি বলেন, চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়টি এখন তার মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায়। বুধবার সন্ধ্যায় খালেদা জিয়াকে হাসপাতাল থেকে বাসায় আনার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


ডা. জাহিদ বলেন, তার (খালেদা জিয়া) শারীরিক সুস্থতাটা হচ্ছে নাম্বার ওয়ান প্রায়োরিটি। এজন্যই মেডিকেল বোর্ড যখনই মনে করবে তাকে নেওয়া সম্ভব, আমরা তখনই নিয়ে যাব।


তিনি বলেন, তার (খালেদা জিয়া) শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসকরা এখনো মনে করতে পারছেন না ১২-১৩ ঘণ্টা ভ্রমণ করার মতো অবস্থায় তিনি আছেন। একটু এদিক-সেদিক হলেই তিনি শারীরিকভাবে অসুস্থবোধ করেন, বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি হয়। এজন্যই তাকে সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণ করা হয়।


বিএনপি চেয়ারপারসনকে দেশের বাইরে নেওয়ার প্রস্তুতি সম্পর্কে জাহিদ হোসেন বলেন, আমাদের প্রস্তুতি যেটা দরকার সেটা পুরো সম্পন্ন হয়েছে। যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের কোন হাসপাতালে নেব সেটা চূড়ান্ত করেছি। কীভাবে নেব সেটাও ঠিক করে রেখেছি। আইনগত যে জটিলতা আছে, সেটা বর্তমান সরকারের যারা আইনের সঙ্গে সম্পৃক্ত, তাদের সঙ্গেও আমরা কথা বলেছি।


খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জানিয়ে জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতার জন্য মাল্টিডিসিপ্লিনারি সেন্টারে নেওয়া দরকার। সেখানে নিতে হলেও তার শারীরিক সুস্থতা প্রয়োজন। যত দিন যাচ্ছে, প্রত্যেকটা রোগ ক্রমান্বয়ে বাড়ছে। যে কারণে কখনো দেখা যাচ্ছে তিনি ভালো আছেন, আবার অল্পতেই দেখা যাচ্ছে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন।



আরও খবর




6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২৭ দিন ২১ ঘন্টা ১৭ মিনিট আগে