শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

শেরপুরে ৩৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) দের ব্রিফিং

শেরপুরে ৩৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) দের শিক্ষা সফরের অংশ হিসেবে শেরপুর জেলা পুলিশ আয়োজনে ১১ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে ব্রিফিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সকলের পরিচয় পর্ব শেষে শেরপুর জেলার পরিচিতি ও জেলা পুলিশের পরিচিত এবং পুলিশিং কার্যক্রম সম্পর্কিত ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. সোহেল মাহমুদ পিপিএম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। এসময় পুলিশ সুপার তার বক্তব্যের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধুর পরিবারের সদস্য ও অন্যান্যদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে নৈতিক শিক্ষা অর্জনে সর্বদা শারীরিক ও মানসিক ভাবে প্রস্তুত থাকতে হবে। তোমরাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ কর্ণধার। দেশ ও জাতির কল্যাণে তোমরা সর্বদা কাজ করে যাবে এটাই তোমাদের কাছে আমাদের সকলের প্রত্যাশা। দেশের জনগণের পাশে থেকে জনগণের জন্য কাজ করার এমন সুযোগ একমাত্র পুলিশই সবচেয়ে বেশি পেয়ে থাকে। তাই সকলকে পেশাদারিত্বের সাথে জনগণের জন্য কাজ করার মানসিক ভাবে প্রস্তুত থাকতে হবে। বাংলাদেশ পুলিশ জনবান্ধব পুলিশিং কার্যক্রমের মাধ্যমে দেশে আইনের শাসন নিশ্চিতে বদ্ধপরিকর। তিনি বলেন, তোমাদের প্রশিক্ষণ লব্ধ জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তোমরাই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আন্তরিকভাবে কাজ করবে। বক্তব্য শেষে শিক্ষানবিশ সকলকে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপারের স্বাক্ষরিত মানপত্র, ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। পরে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের পক্ষ থেকেও পুলিশ সুপারকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন, শিক্ষানবিশ এএসপিগণ, সকল থানার ও ইউনিটের ইউনিট ইনচার্জগণ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর