নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

২৬ সেপ্টেম্বর কী হবে?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-09-2024 03:58:58 am

২৬ তারিখ কী হবে? এই প্রশ্নে সয়লাব ফেসবুক। কেউ বিষয়টি নিয়ে আতঙ্ক প্রকাশ করছেন, কেউবা রসিকতা করছেন; আবার কারও কারও পোস্টে সরল জিজ্ঞাসা ‘কী হবে ওইদিন?’ ফেসবুকে ২৬ সেপ্টেম্বর নিয়ে অনেকেই করেছেন কৌতূহলী পোস্ট ও প্রশ্ন।


ফেসবুকে এক নেটিজেন স্যাটায়ার করে লিখেছেন, ‘২৬ তারিখ কি চট করে শেখ হাসিনা ঢুকে পড়বেন?’


আরেকজন লিখেছেন, ‘২৬ তারিখ নাকি অনেকে কোটিপতি হবে!’


এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যায়, টেলিগ্রামভিত্তিক একটি গেম নিয়ে আলাপ হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। গেমটির নাম হামস্টার কমব্যাট। যেখানে বিভিন্ন টাস্ক পূরণ করে গেমস কারেন্সি (কয়েন, কি ইত্যাদি) অর্জন করা যায়।


ফেসবুক, এক্স (টুইটার) ও ইউটিউবে অনেকেই এই গেমটির ব্যাপারে প্রচারণা চালাচ্ছেন। তারা বলছেন, ২৬ তারিখে এই গেমটির কয়েনগুলোকে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা যাবে বলে গেমসটির নির্মাতারা জানিয়েছেন। হামস্টার কমব্যাট গেমসটি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের মধ্যে বেশ জনপ্রিয়।

 

কেউ কেউ বলছেন টেলিগ্রামভিত্তিক এমন অ্যাপ অনেক আছে। মাঝেমধ্যেই তারা তাদের গেমস কারেন্সি ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরের সুযোগ দিয়ে থাকে। তবে টিকটকের কারণে হামস্টার কমব্যাট বেশি পরিচিতি পেয়েছে।

 

এদিকে এর বিরোধিতা করে কেউ কেউ বলছেন, যদি এভাবে কোটিপতি বা বড়লোক হওয়া যেত তাহলে মানুষ আর কাজ করতো না! তাদের প্রশ্ন হলো- হামস্টারের ৩০০ মিলিয়ন ফলোয়ারকে যদি ৫ ডলার করেও দেয়া হয় তাহলে যে বিপুল পরিমাণ অর্থ দিতে হবে সেটা কি আদৌ তারা দিতে পারবে?

 

হামস্টার কমব্যাটের খোলোয়াড়রা ‘২৬ তারিখ’ এর বিষয়টি মোটামুটি এভাবেই দেখছেন। কিন্তু বিষয়টি যখন সামাজিক মাধ্যমে ট্রেন্ড করছে তখন অনেকেই কৌতূহল কিংবা আতঙ্কের জায়গা থেকে বিষয়টি জানার জন্য ফেসবুকে পোস্ট করছেন।

আরও খবর