বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

ত্বকী হত্যা মামলা সচল হলো ১১ বছর পর

সংগৃহীত




২০১৩ সালে নির্মম নির্যাতন করে হত্যা করা হয় নারায়ণগঞ্জের মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকীকে। এরপর ত্বকীর মরদেহ শীতলক্ষ্যা নদীতে ফেলার জন্য যে গাড়িতে রাখা হয়েছিল, সেই গাড়ি চালিয়েছিলেন জামশেদ। যিনি আজমেরী ওসমানের গাড়িচালক। 


দেশব্যাপী আলোচিত এই হত্যার ঘটনায় প্রয়াত সংসদ সদস্য একেএম নাসিম ওসমানের ছেলে ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদ শেখকে (৩৬) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে ঢাকা থেকে জামশেদকে গ্রেপ্তার করা হয়। বেলা সাড়ে তিনটার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলমের আদালতে তোলা হয় জামশেদকে। এ সময় র‍্যাব ৭ দিনের রিমান্ড আবেদন করে এবং বিপরীতে আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজমেরী ওসমানের বিরুদ্ধে ত্বকীকে অপহরণের পর হত্যার নেতৃত্ব দেয়ার অভিযোগ রয়েছে।


র‍্যাব-১১ এর লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, আজ ভোর ৪টা ৪৫ মিনিটে ঢাকার মিরপুর এলাকা থেকে জামশেদকে গ্রেপ্তার করা হয়। ত্বকী হত্যার সঙ্গে তার সরাসরি যোগ রয়েছে। ত্বকী হত্যার ঘটনায় এর আগে রোববার ও সোমবার সাফায়েত হোসেন শিপন, মামুন মিয়া ও কাজল হাওলাদার নামে তিন জনকে গ্রেপ্তার করে র‍্যাব।

তারা ওসমান পরিবারের ঘনিষ্ঠ সহযোগী। আজমেরী ওসমানের পাশাপাশি র‍্যাবের তদন্ত তালিকায় তাদের নাম ছিল। বর্তমানে তাদের র‍্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 


ত্বকী হত্যার ঘটনায় এর আগে ইউসুফ হোসেন লিটন, সুলতান শওকত ভ্রমর, রিফাত, তায়েবউদ্দিন ও সীমান্তকে গ্রেপ্তার করা হয়। ইউসুফ ও সুলতান য ম্যাজিস্ট্রেটের সামনে অপরাধ স্বীকার করলেও পাঁচ জনই জামিনে মুক্তি পাওয়ার পর থেকে পলাতক। ১৭ বছর বয়সী শিক্ষার্থী ত্বকী ২০১৩ সালের ৬ মার্চ নিখোঁজ হয় এবং পরদিন শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ফাঁস হওয়া র‍্যাবের তদন্ত প্রতিবেদন অনুযায়ী, আজমেরী ওসমান ও তার সহযোগীরা ত্বকীকে অপহরণ ও নির্যাতন করে।

Tag
আরও খবর