বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

তোলারাম কলেজের অধ্যক্ষ বদলির বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ

অধ্যক্ষ বিমল চন্দ্র দাসের সাক্ষাৎকারে দেশচিত্র প্রতিনিধি





মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল চন্দ্র দাসের চাঁদপুর সরকারি কলেজে বদলি আদেশের বিপক্ষে শিক্ষার্থীরা প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে বিমল চন্দ্র দাসকে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ থেকে চাঁদপুর সরকারি কলেজে বদলির আদেশ আসে। 


এই আদেশ সম্পর্কে অবগত হওয়ার পরেই সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদমুখর হয়ে পড়ে। শিক্ষার্থীরা জানায় অধ্যক্ষ স্যার কখনোই কোন রাজনৈতিক দলের হয়ে কাজ করেন নি। একইসাথে তিনি শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখেন। তাই কোন রাজনৈতিক দলের হয়ে কাজ না করা সত্ত্বেও তার বদলি আদেশকে সাধারণভাবে নিতে পারছে না শিক্ষার্থীরা। 


এ ব্যাপারে আমাদের দেশচিত্রের প্রতিনিধি অধ্যক্ষ বিমল চন্দ্রের সাথে সাক্ষাৎ করে বিস্তারিত জানতে চাইলে 

প্রফেসর বিমল চন্দ্র দাস বলেন, 'দীর্ঘ সময়ের চাকরি জীবনে এবং দায়িত্ব পালনকালে আমি সাবেক ক্ষমতাসীন দলের হয়ে কখনোই কোন কাজ করি নি। সাবেক ক্ষমতাসীন দলের কাউকে কোন রকম আনুগত্য করি নি। যার ফলে আমার বিরুদ্ধেও তারা প্রতিবাদ মুখর হয়েছিল। আমাকেও জামাত শিবিরের এজেন্ডা বলেছিলো সাবেক ভিপি নামধারী রিয়াদ। 


তিনি আরও বলেন 'রিয়াদ কোন সাধারণ শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত ভিপি ছিলো না। সে ছিল সাবেক ক্ষমতাসীনদের আশীর্বাদ পুষ্ট হয়ে স্বঘোষীত ভিপি। যে ভিপির চেয়ারটাকে নিজের দখলে রেখেছিল এতদিন।'


শিক্ষার্থীদের চাওয়া প্রসঙ্গে জানতে চাইলে বিমল চন্দ্র দাস বলেন, 'শিক্ষার্থীরা চাইছে তোলারাম কলেজে আমাকে থাকার জন্য। এ ব্যাপারে পুরো সিদ্ধান্ত সরকারের। তারা যদি পুনর্বিবেচনা করে আমাকে এখানে থাকার নির্দেশ দেয় তাহলে আমি থাকব। আর যদি আগের আদেশই বহাল রাখে তাহলে আমি আমার নতুন কর্মস্হলে যাবার জন্য প্রস্তুত।'

Tag
আরও খবর