দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝুঁকিপূরণ সুরিয়া নদীর সেতু

মো. ফরমান উল্লাহ - প্রতিনিধি

প্রকাশের সময়: 11-09-2024 08:48:06 am


ময়মনসিংহ-নেত্রকোণা জেলার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে সুরিয়া নদী। নদীটি এক সময় খরস্রোতা নদী নামে পরিচিত ছিল। বর্তমানে স্রোত নেই প্রায় মৃত। নদী খননের ফলে এখন পানি থাকলেও স্রোত নেই। 


নেত্রকোণা জেলার দুগিয়া এবং ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার মাওহা গ্রাম সংযোগ হয়েছে সুরিয়া নদীর উপর নির্মিত সেতুর দ্বারা। সেতুটি গ্রামবাসির উদ্যোগে নির্মিত হয়েছিল। এ সেতুটি এখন খুবই ঝুঁকিপূর্ণ। দুই জেলার সীমান্ত সংযোগ বলে সেতুটি সরকারী ভাবে নির্মাণ করা হয়নি বা পুরাতন সেতুটি মেরামতও করা হয় নি। সেতুটির দুই পাশে নেই কোন রেলিং। সেতুতে ব্যবহৃত স্টীলের পাতগুলো মরিচা ধরে ভেঙ্গে গেছে ফলে ঝু্ঁকি নিয়ে চলাচল করছে মোটরসাইকেল সহ জনসাধারন। একটু অসচেতন হলেই ঘটে যেতে পারে বড় ধরনের দূর্ঘটনা।


মাওহা গ্রামের সেতু সংলগ্ন গ্রামের বাহাজ উদ্দিন বলেন, সরকারী ভাবে নদীর উপর কোন সেতু তৈরীর উদ্যোগ নেওয়া হয় নি। তিনি আরো বলেন দুই গ্রামের মানুষের দূর্ভোগ লাঘবে গ্রামের মানুষের সহযোগিতায় প্রায় ৬ লক্ষ টাকা ব্যয়ে সুরিয়া নদীর উপর এ সেতুটি নির্মাণ করা হয়েছিল। সংস্কারের অভাবে সেতুটি এখন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ এবং ব্যবহারের প্রায় অযোগ্য। 


দ্রুত সময়ের মধ্যে সেতুটি মেরামত বা সংস্কার না করলে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেতে পারে। ঘটতে পারে প্রাণ হানীর মত ঘটনা। দুই গ্রামের জনগেন যাতায়তের জন্য সরকারী ভাবে সেতুটি নতুন করে নির্মাণের জন্য সরকারের সুদৃষ্টি কামনা করছেন।

আরও খবর