বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ

সারিয়াকান্দিতে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান, ৩ দোকানে জরিমানা ২৬ হাজার

বগুড়ার সারিয়াকান্দিতে বিভিন্ন মিষ্টি ও দইয়ের দোকানে যৌথ অভিযান চালিয়েছে জেলা নিরাপদ খাদ্য এবং ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুরে বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রাসেল মিয়া এবং ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান এর নেতৃত্বে এই অভিযানটি পরিচালনা করা হয়।
বগুড়া জেলা নিরাপদ খাদ্য ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের যৌথ এ অভিযানে উপজেলার হাটফুলবাড়ী বাজারের একতা দইঘর, মিছরি পাতা দইঘর এবং সততা দইঘর কে সর্বমোট ২৬ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। 
অভিযানকালে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রাসেল মিয়া বলেন, ভেজালমুক্ত নিরাপদ খাদ্য আমাদের অধিকার। সেইসাথে ক্রেতা ঠিকমতো তাদের কাঙ্খিত পণ্য পাচ্ছে কিনা এবং তারা কোনও প্রতারণার শিকার হচ্ছেন কিনা সে বিষয়ে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা হচ্ছে। এখানে ৩ টি দোকানে অভিযান পরিচালনা করে তাদের পণ্য বিক্রয়ে বেশকিছু অনিয়ম পরিলক্ষিত হয়েছে। সবকিছু মিলিয়ে নিরাপদ খাদ্য আইন এবং ভোক্তা সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাদের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে।
আগামীতে এ উপজেলায় এমন অভিযান অব্যাহত রাখা হবে বলেও নিশ্চিত করেন এই কর্মকর্তা। 

Tag
আরও খবর







deshchitro-6a33e9b87410e-180626065104.webp
বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন

২ ঘন্টা ৫৫ মিনিট আগে