জাতীয় বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা: সমবেত নৃত্যে বাজিমাত শেখ বোরহানুদ্দীন কলেজের আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ উৎপাদন খরচ বেশি হলেও আমনের বাম্পার ফলনের আশায় নন্দীগ্রামের কৃষকরা কুতুবদিয়ার অদূরে সাগরে দুই জাহাজের সংঘর্ষ কুতু্বদিয়ায় বাজার নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু প্রেম, বিয়ে, এরপর চীনে যাওয়ার পথে জটিলতা লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার

জাকির খানের বিরুদ্ধে দু'জনের সাক্ষ্য প্রদান




নারায়ণগঞ্জের আলোচিত ব্যবসায়ী সাব্বীর আলম খন্দকার হত্যা মামলায় জাকির খানের বিরুদ্ধে আদালতে দুই জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন।


রবিববার (৮ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে মামলার সাক্ষীদের সাক্ষ্যগ্রহন করেন বিচারক।


জাকির খান অসুস্থ্য ও বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার অনুপস্থিতিতেই সাক্ষীদের সাক্ষ্য গ্রহন করে আদালত। এসময় নাসির উদ্দিন মোল্লা ও আলী আহমদ রতন নামে দুই জন সাক্ষী প্রদান করেন। সাক্ষীদের সাক্ষ্য গ্রহন শেষে জাকির খানের পক্ষের আইনজীবি রাজিব মন্ডল বলেন, আজকে দুইজন সাক্ষী দিয়েছে। তাদের একজন পিডব্লিউও ১১ এর নাসির উদ্দিন মোল্লা। উনি সাক্ষী দেবার পর উনাকে হোস্টাইল ঘোষনা করে তৈমূর আলম জেরা করছিলো। 

ওই সময় তৈমূর আলম বলেন আপনে আসামী পক্ষের ভয়ে এখানে মিথ্যা সাক্ষী দিচ্ছেন। এর জবাবে সাক্ষী তখন বলছিলো মৃত্যু সবাইকে বরণ করতে হবে। আমি এখানে ভয় পেয়ে আসিনি। যেটা সত্য দেখেছি সেটা বলতেই এখানে এসেছি। আমি এই ঘটনা সম্পর্কে কিছুই জানি না। আর পুলিশকেও আমি কোন বয়ান দেই নাই। ভয়ে আমি মিথ্যা সাক্ষী দিতে আসিনি যা জানি তাই বলতে এখানে এসেছি। অপর সাক্ষী আলী আহমদ রতন বলেছে যখন তৈমুর খন্দকার দাবী করেছিলো সাব্বির আলম বিকেএমই এর ভাইস প্রেসিডেন্ট ছিলো কিন্তু তখন উনি ভাইস প্রেসিডেন্ট ছিলো না। সাব্বির আলম তৈমুর সাহেবের ক্ষমতা ব্যবহার করে স্বঘোষিতভাবে ভাইস প্রেসিডেন্ট হয়েছে। নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. সরকার হুমায়ুন কবির বলেন, এই জাকির খান তৎকালীন ছাত্রদলের সভাপতি ছিলো আর যিনি বাদী, তিনি ছিলেন বিআরটিসির সভাপতি। যদি মামলা সত্যিই হতো তাহলে তখন উনার অনেক ক্ষমতা ছিলো তখনই মামলার সাজা করাতে পারতেন। মিথ্যা মামলা দেওয়াতে পারতো কিন্তু উনি তখন এই মামলায় জাকির খানের সাথে আপোষ করে নিয়েছিলো। কার কথায় কার ইঙ্গিতে ১৮ বছর পরে আইসা উনি এই মামলায় সাক্ষী দাড় করাচ্ছেন। উনি বিএনপির সাথে বেইমানী করে বের হয়ে গেছেন। এখন উনি চাচ্ছেন বিএনপির কেউ যেন জেল থেকে বের হতে না পারে। তিনি শামীম ওসমানের পক্ষে এবং বিএনপির বিপক্ষে অবস্থান নিয়েছেন। আওয়ামী লীগের সাথে আতাত করে জাকির খানকে ফাঁসাতে চাচ্ছেন তিনি।



তিনি আরো বলেন, আমরা জাকির খানের জামিন চেয়েছি তিনি অসুস্থ্য। কিন্তু বিচারক কেন জামিন দেয়নি জানা নেই। মামলায় শেষ পর্যায় আমরা এসেছি। এই মামলায় জাকির খানের কিছু হবে না আমরা জানি। জামিনও হবে এবং বেকুসর খালাসও হবে জাকির খান।


প্রসঙ্গত, ২০০৩ সালের ১৮ ফেব্রুয়ারী আততায়ীদের গুলিতে নিহত হন ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার। এ হত্যাকান্ডের পর তার বড় ভাই এড. তৈমূর আলম খন্দকার বাদি হয়ে ১৭ জনকে আসামী করে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর মোট ৯ জন তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করা হয়। পরবর্তীতে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তর করা হয়। সিআইডির এএসপি মসিহউদ্দিন দশম তদন্তকারী কর্মকর্তা দীর্ঘ প্রায় ৩৪ মাস তদন্ত শেষে তিনি ২০০৬ সালের ৮ জানুয়ারী আদালতে ৮ জনকে আসামী করে চার্জশীট দাখিল করেন। এতে মামলা থেকে গিয়াসউদ্দিন, তার শ্যালক জুয়েল, শাহীনকে অব্যাহতি দিয়ে সাবেক ছাত্রদল সভাপতি জাকির খান, তার দুই ভাই জিকু খান, মামুন খানসহ মোট ৮ জনকে আসামী উল্লেখ করা হয়। মামলার প্রধান আসামী গিয়াস উদ্দিনকে মামলা থেকে বাদ দেয়ায় মামলার বাদি তৈমূর আলম খন্দকার সিআইডির দেয়া চার্জশীটের বিরুদ্ধে ২০০৬ সালের ২৪ জানুয়ারী আদালতে নারাজি পিটিশন দাখিল করেন।

Tag
আরও খবর