নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

১৬ বছরের দুঃশাসনের কবল থেকে দেশ ও জাতিমুক্ত হয়েছে : মোশারফ হোসেন



 

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেছেন, ১৬ বছরের দুঃশাসনের কবল থেকে দেশ ও জাতিমুক্ত হয়েছে। বিগত ১৬ বছর শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের অনেক মামলা-হামলাসহ দমন পীড়নের শিকার হয়েছে বিভিন্ন স্তরের বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। বিএনপি সবসময় জনগণের কল্যাণের জন্য রাজনীতি করে আসছে। আমরা সবাই বাংলাদেশী কেউ কারো সঙ্গে দ্বন্দ্বে জড়াবেন না। হিন্দু সম্প্রদায়ের ওপর এবং তাদের বাড়ি-ঘরে যেনো হামলা না হয় সেদিকে বিএনপি নেতাকর্মীদের নজর রাখতে হবে। আসন্ন দুর্গাপূজায় মন্দিরে মন্দিরে পাহারা দিবে বিএনপির নেতাকর্মীরা। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কুন্দারহাট বাসস্ট্যান্ডে  ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসেম আলীর সঞ্চালনায় বিশাল কর্মী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই কথাগুলো বলেন। 



এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সহসভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার ও সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন। 



অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির  সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক রেজাউল করিম, আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক সবুজ, আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, যুগ্ম আহবায়ক কোরবান আলী, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন শেহজাদ, নবীর শেখ,পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন,সাধারণ সম্পাদক নুরনবী,সাংগঠনিক সম্পাদক আল আমীন,ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মো. আল-হেলাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, উপজেলা মহিলা দলের সভাপতি রেশমা আকতার সাথী প্রমুখ।

আরও খবর