বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

বিএনপির বিরুদ্ধে অভিযোগ গন সংহতি আন্দোলনের






গতকাল শনিবার দুপুর ১২ টায় নগরীর আলী আহাম্মদ চুনকা মিলনায়তনে 'কেমন নারায়ণগঞ্জ চাই' শীর্ষক ছাত্র প্রতিনিধিদের মতবিনিময় সভার আয়োজন করে গণসংহতি আন্দোলন।    এসময় নারায়ণগঞ্জ নিয়ে উপস্থিত ছাত্র প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন।  পাশাপাশি বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের দ্বারা সংগঠিত বিভিন্ন অপরাধের কথাও তুলে ধরেন তারা। গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ

জেলার সমন্বয়ক তরিকুল সুজনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল। এসময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশন এর সভাপতি ফারহানা মানিক মুনা, গণসংহতি আন্দোলনের অঞ্জন দাস, মহানগর কমিটির সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লব, নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার, জেলা কমিটির সদস্য আলমগীর হোসেন আলম, আবদুল আল মামুন, সিদ্ধিরগঞ্জ কমিটির মাহমুদ কলি হারুন,জিয়াউর রহমান জয়, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি সাইদুর রহমান, সৌরভ সেন, সাধারণ সম্পাদক সৃজয় সাহা, মানবাধিকার কর্মী নাজমুল হাসান রুমি প্রমুখ। 


নারায়ণগঞ্জ নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন চাওয়া ও অভিযোগ গুলো ছিলো, খানপুর ভিক্টোরিয়া হাসপাতাল এর উন্নতি করতে হবে। সরকাতি হাসপাতালের ভিজিট বানিজ্য, টেস্ট বানিজ্য বন্ধ করতে হবে। ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসন করতে হবে। সকল ফুটপাতকে একটি নিয়মের মধ্যে আনতে হবে। অটোরিকশা অপসারণ করতে হবে। মাদকমুক্ত, চাঁদাবাজি বন্ধ করতে হবে। 

বিএনপি ফুটপাত-আটোরিকশা থেকে চাদা নিচ্ছে। তা বন্ধ করতে হবে। ক্রীড়া সংস্থা ধ্বংস করেছে টিটু। এখন থেকে ক্রীড়া সংস্থায় যাতে কোন রাজনীতি না চলে, সে ব্যবস্থা করতে হবে। ফতুল্লা স্টেডিয়ামের সংস্কার কাজ দ্রুত শুরু করতে হবে। যারা সমন্বয়ক পরিচয় বলে ফায়দা নেওয়ার চেষ্টা করছে, তাদেরকে দমন করতে হবে। নারায়ণগঞ্জের ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করতে হবে, টেস্ট বানিজ্য বন্ধ করতে হবে। সকল হত্যার বিচার করতে হবে। নারায়ণগঞ্জের গণমাধ্যম গুলোকে স্বাধীন হতে হবে। কাশিপুরে মাদক, চাদাবাজ, সন্ত্রাস বাড়ছে। এ ব্যাপারে পুলিশের পদক্ষেপ নিতে হবে। যারা ছাত্রদের উপর গুলি চালাইসে, তাদের বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। যেখানেই অপরাধ সেখানেই আওয়াজ তুলতে হবে। নারায়ণগঞ্জে কারখানা গুলো আমাদের গ্যাস কিনে নেয়, তাই আমাদের বাসা বাড়িতে গ্যাস থাকে না। তারা যেনো নিজেরা নিজেদের গ্যাস উৎপাদন করতে পারে, এমন ব্যবস্থা করতে হবে। 

নারায়ণগঞ্জ এর ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট গুলো যাচাই করতে হবে। 

শীতলক্ষ্যা নদীর পানি পরিষ্কার করতে হবে। ফুটওভার ব্রিজ অথবা আন্ডারপাস নির্মাণ করতে হবে ইত্যাদি নানাবিধ অভিযোগ ও চাওয়া শিক্ষার্থীদের প্রতিনিধিরা তুলে ধরেন। দুপুর ১২ টায় শুরু হওয়া আলোচনা সভাটি শেষ হয় বিকাল ৫ টায়।

Tag
আরও খবর