নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

হিন্দু-মুসলমান ভাই ভাই একসঙ্গে থাকতে চাই : সাবেক এমপি মোশারফ

কেন্দ্রীয় কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেছেন,

হিন্দু মুসলমান ভাই ভাই একসঙ্গে থাকতে চাই। আমরা সবাই বাংলাদেশী কেউ কারো সঙ্গে দ্বন্দ্বে না জড়াই। হিন্দু সম্প্রদায়ের উপর এবং তাদের বাড়িঘরে কোন হামলা যেন না হয় তারা যেন নির্বিঘ্নে জীবন যাপন করতে পারে সেদিকে বিএনপির নেতা-কর্মীরা সজাগ থাকবেন। আসন্ন দূর্গাপুজায় মন্দিরে মন্দিরে বিএনপির নেতা কর্মীরা পাহারা দিবে।

রবিবার (৮ সেপ্টেম্বর) বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার হাইস্কুল মাঠে ইউনিয়ন বিএনপির কর্মী মতবিনিময় সভায় বুড়ইল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো:জাকারিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বুলুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সাবেক এমপি মোশারফ হোসেন।তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকারের আমলে ১৭ বছর ধরে আ’লীগ আমাদের বিএনপির নেতা-কর্মীদের জুলুম-নির্যাতন, মামলা দিয়ে আমাদেরকে কোণঠাসা করে রেখেছিলো। এখন সময় এসেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার। এছাড়া নন্দীগ্রাম উপজেলাবাসীকে তিনি সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বিএনপি ও তারেক রহমানের বার্তা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার অনুরোধ জানান। উক্ত মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ জহুরুল ইসলাম, পৌর বিএনপি’র সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আঃ হাকিম, ইয়াছিন আলী, পৌর বিএনপি’র যুগ্ম-সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম হোসেন, এনামুল হক বাচ্চু, উপজেলা যুবদলের সিঃ যুগ্ম-আহবায়ক মোঃ আঃ রউফ রুবেল, যুগ্ম-আহবায়ক সবুজ হোসেন, মোঃ আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহবায়ক মোঃ গোলাম রব্বানী, যুগ্ম-আহবায়ক মোঃ মেহেদী হাসান শাহিন,জিয়াউর রহমান জিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আবু বক্কর সিদ্দিক রঙিন, ভারপ্রাপ্ত সদস্য সচিব আ: হাকিম রিন্টু, সিয়ামুল হক রাব্বী,মতিউর রহমান মুসা, যুগ্ম-আহবায়ক কোরবান আলী, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহীন শেহজাদ, নবীর শেখ, পৌর ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক মোঃ নূরনবী, সাংগঠনিক সম্পাদক আল-আমিন, মনছুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ শাকিল হোসেন, নন্দীগ্রাম সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক এল আর, সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ সুলতান মাহমুদ, ভাটরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ শাহ আল হেলাল, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাচ্চু মিয়া,থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাসুদ রানা আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোঃ আবু হাসেম, বুড়ইল ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান মশি প্রমুখ।

আরও খবর