মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ

ডোমারের সোনারায়ে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত

সাম্প্রদায়িক সম্প্রীতি, বৈষম্যহীনতা, সমঅধিকার, অগ্রগতি ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলার সোনারায়ে জনসমাবেশ করেছে বিএনপি।

রবিবার (৮ই সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলার ফার্মহাট এলাকার ৯নং সোনারায় ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠে উপজেলা বিএনপির আহ্বানে ও সোনারায় ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু।

সোনারায় ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ তৈয়ব আলী বাবুর সঞ্চালনায় এসময় প্রধান বক্তা হিসেবে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ আখতারুজ্জামান সুমন।

বক্তারা বলেন, দীর্ঘ ১৫ বছরের আওয়ামী দুঃশাসন ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেষ হয়েছে। নতুন বাংলাদেশের নবযাত্রাকে বেগবান করতে ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই। সামনের নির্বাচনে ডোমার-ডিমলায় ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

জনসমাবেশে পৌর কাউন্সিলর ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান (তুলু), মোঃ মাসুদ বিন আমিন সুমন প্রমুখ সহ বিএনপি ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরও খবর