মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

ঈশ্বরগঞ্জে ৮শ মিটার কাঁচা রাস্তায় ১০ গ্রামের মানুষের ভোগান্তি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)প্রতিনিধি
ঈশ্বরগঞ্জে মাত্র ৮শ মিটার রাস্তা পাঁকা না হওয়ায় ভোগান্তিতে পড়েছে ১০ গ্রামের মানুষ। এ রাস্তা দিয়ে গৌরীপুরের ভাংনামারী ইউনিয়নের নাওভাঙ্গা, ভোলারআলগী, ঈশ্বরগঞ্জের তারুন্দিয়া ইউনিয়নের মাটিখলা, গোপালপুর, বেগুনবাড়ি, নগরযাত্রাপুর, তাহেরপুর ও উচাখিলা ইউনিয়নের হাসেরআলগী, আলাদিয়ারআলগী ও মরিচারচরের মানুষ চলাফেরা করে থাকে।  বিশেষ করে বর্যাকালে অবস্থা এমন দাঁড়ায় যে এ রাস্তার কারনে মানুষ বিশেষ প্রয়োজনেও যানবাহন দিয়ে আসার কথা চিন্তা করতে পারে না। এলাকাবাসীর অভিযোগ তারুন্দিয়া ইউনিয়নের মাটিখলা এলাকার বাবুল মিয়ার বাড়ির কাছ থেকে আমলীতলা পর্যন্ত মাত্র ৮শ মিটার রাস্তাটি গৌরিপুর ও ঈশ্বরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী হওয়ায় নজর নেই কোন এলাকার জনপ্রতিনিধিদের। আমলীতলার পর থেকে উচাখিলা ও ভাংনামারী ইউনিয়নের বাকি রাস্তাগুলো পাঁকা থাকায় বিরক্তির কারন হয়েছে কেবল ৮শ মিটার এ কাঁচা রাস্তাটুকু। 

এ রাস্তা দিয়ে প্রতিদিন শতশত ছোট যানবাহন যা দিয়ে চলাচল করছে এসব গ্রামের মানুষ যার বেশিরভাগই স্কুল কলেজের শিক্ষার্থী। রাস্তাটুকুতে খানাখন্দের কারনে প্রতিনিয়তই যানবাহন উল্টে গিয়ে আঘাত পাচ্ছেন যাত্রীরা। এছাড়াও এ রাস্তাটি চরাঞ্চলে হওয়ায় এখান দিয়ে প্রতিদিন প্রচুর পরিমাণে উৎপাদিত শাকসবজি বাজারজাতকরণ করতে গিয়ে বেগ পেতে হচ্ছে কৃষকদের।

গোপলপুর গ্রামের আটো রিক্সা চালক হাফিজুল ইসলাম (৩৫) বলেন, বড় বড় গর্তের কারনে রিক্সা চালাতে গিয়ে প্রায় সময়ই রিক্সা গর্তে পড়ে গিয়ে ক্ষতি হচ্ছে। প্রতিদিন রাস্তায় চলাচলকারী অধ্যাপক আতিকুর রহমান জানান, রাস্তাটি পাঁকা না হওয়ায় প্রতিনিয়ত আমাদের কষ্ট করে কর্মস্থলে যেতে হচ্ছে বিশেষ করে বর্ষাকালে ভোগান্তির শেষ থাকে না।
এব্যাপারে উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ জানান, রাস্তাটির প্রাক্কলন পাঠানো হয়েছে। আশা করি চলতি অর্থ বছরে এ রাস্তাটুকু পাঁকা করা সম্ভব হবে।



Tag
আরও খবর