বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

প্রতিবাদের ঝড় বক্তাবলীর মাদ্রাসায়

ফতুল্লা থানার অন্তর্গত বক্তাবলী এলাকার লক্ষীনগর ইসলামিয়া সিনিয়র আলিম মডেল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ অলিউল্লাহর দায়েরকৃত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ দুর্নীতির তদন্তের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় মাদ্রাসার প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবকদের আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সভায় অভিভাবক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মুফতি মোখতার হোসাইন, অভিভাবক সাঈদ হাসান হীরা, সাবেক ছাত্র তানভীর হোসাইন প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মোহাম্মদ এনায়েত উল্লাহ, মোহাম্মদ জুনায়েদ হোসেন, মো. আব্দুস সালাম, মোহাম্মদ জহিরুল হক, মো. মোস্তফা জামাল, সামিয়া আক্তার, কারী সাইদুর রহমান, মো. সালাউদ্দিন প্রধান, হালিমা বেগম, মাহফুজা আক্তার, শরিফা আক্তার, মর্জিনা বেগম, হেলাল উদ্দিনসহ শিক্ষার্থীবৃন্দ।


প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দুর্নীতিবাজ সাবেক অধ্যক্ষ আনম অলিউল্লাহর নানা অনিয়ম, লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে গত ৪ বছর যাবৎ শিক্ষার্থী ও অভিভাবকরা আন্দোলন করে আসছে। কিন্তু অলিউল্লাহ কোন কিছুর তোয়াক্কা না করে এলাকার কিছু অসাধু লোকদের হাত করে বহাল তবিয়তে ছিল। লজ্জা শরমের মাথা খেয়ে নিজের পদ আকরে ধরে রেখেছিল। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের চাপের মুখে অধ্যক্ষ স্বেচ্ছায় পদত্যাগ করে। কিন্তু পদত্যাগ করার পর নতুন করে ষড়যন্ত্র শুরু করছে। অত্র মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের নামে মিথ্যা ও সাজানো মামলা দায়ের করে হয়রানি করার অপচেষ্টা চালাচ্ছে। দুর্নীতিবাজ ও লুটপাটকারী সাবেক অধ্যক্ষ অলিউল্লাহর বিরুদ্ধে সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।


প্রতিবাদ সভা শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে অলিউল্লাহর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ মাদ্রাসা শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে একজনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়ার দাবি করা হয়।

Tag
আরও খবর