নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার*

ডোমারে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ীতে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয়তাবাদী যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ই সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের হলহলিয়া আদর্শ বিদ্যা নিকেতন মাঠে ৪নং জোড়াবাড়ী ইউনিয়ন শাখা জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সদস্য ও নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন চৌধুরী।

জোড়াবাড়ী ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মোঃ রবিউল আলম ভুট্টোর সভাপতিত্বে এসময় প্রধান বক্তা হিসেবে ডোমার উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মোঃ ইফতেখারুল আলম তিতুমীর ও বিশেষ বক্তা হিসেবে উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব মোঃ শাহীন আলম শান্ত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

জাতীয়তাবাদী যুবদলের জোড়াবাড়ী ইউনিয়নের সদস্য সচিব মোঃ তোজাম্মেল হকের সঞ্চালনায় মতবিনিময় সভায় জোড়াবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মজির উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন মারুফ সুজন, ডোমার পৌর জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম পাপ্পু, সদস্য সচিব মোঃ আশিকুর রহমান আশিক প্রমুখ উপজেলা শাখার সকল যুগ্ম-আহ্বায়কবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় নেতা-কর্মীদের সংগঠিত থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান বক্তারা।

আরও খবর