জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ

মির্জাগঞ্জে বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ফরাজী।


সদ্য বিদায়ী আওয়ামীলীগ সরকারের শাসনামলে বিগত বিএনপি সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামফলক ও দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ এবং সেগুলো পূনঃস্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপির একাংশ। 


শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার সুবিদখালী কলেজ রোডস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসাইন ফরাজী। 


লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারে থাকাকালীন সময়ে তৎকালীন সফল স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী মির্জাগঞ্জ উপজেলায় ব্যাপক উন্নয়ন করে একটি মডেল উপজেলায় রুপান্তরিত করেন। ২০০৬ সালে বিএনপি ক্ষমতা হস্তান্তরের পর আওয়ামীলীগের সন্ত্রাসীরা আলতাফ হোসেন চৌধুরীর বিভিন্ন উন্নয়নের নামফলক সমূহ ভেঙ্গে ফেলে। এমনকি উপজেলা বিএনপির দলীয় অফিসটি ভেঙ্গে মালামাল লুট করে নিয়ে যায়। ক্ষতিগ্রস্থ সকল উন্নয়নের নামফলক ও দলীয় কার্যালয় পুনঃস্থাপনের দাবি জানান। অন্যথায় আইনের আশ্রয় নেওয়ার কথাও বলেন তিনি।


লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, আওয়ামীলীগের সন্ত্রাসীরা বিএনপির ভিতর ঢুকে বিশৃংখলা করার চেষ্টা করছে। বিএনপি'র কোন নেতা আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিএনপিতে ঢোকানোর চেষ্টা করলে তা কঠোর ভাবে প্রতিহত করার ঘোষণাও দেন তিনি।


এসময় উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ আনোয়ার হোসেন সিকদার, সাবেক সিনিয়র সহ সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, মোঃ নুর হোসেন মৃধা, যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ শামস ও সদস্য সচিব গাজী আতাউর রহমান সহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর




deshchitro-6ac99361b8398-101026072241.webp
লালপুরে বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার

১ দিন ১ ঘন্টা ১২ মিনিট আগে