শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান লোহাগাড়ায় ৫ হাজার বৃক্ষচারা রোপণের উদ্যোগ নজরুল বর্ষ উপলক্ষে বরিশালে একক নৃত্যে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে পিরোজপুরের আরিশা হোসেন তুবা পার্বতীপুরে জমি বিরোধের মিমাংসা করতে গিয়ে নিহত স্কুল শিক্ষক ,আটক ১ মিরসরাইয়ে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন ১৩ বছর পূর্তি উপলক্ষে ইক্বরা টেলিকমের বিশেষ আয়োজন, কেনাকাটায় মিলবে লাকি কুপন হালুয়াঘাটে বসতবাড়িতে শাক-সবজি চাষ ও গৃহপালিত প্রাণী পালনবিষয়ক ফলোআপ প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ কওমে লুতের ভয়াবহ পরিণতি: কোরআনের সতর্কবার্তা ও আজকের সমাজ দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে লাখাইয়ে পূর্ব বুল্লা গ্রামীন রাস্তা সংস্কার না করে টাকা ফেরৎ, জনমনে ক্ষোভ। সিংড়ায় ১১ বিঘা ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

শার্শা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের স্ত্রীর মৃত্যু,বিভিন্ন মহলের শোক প্রকাশ

শার্শা উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদকের স্ত্রীর মৃত্যু,বিভিন্ন মহলের শোক প্রকাশ



নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃ

যশোরের শার্শা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মরহুম মোশারফ হোসেনের সহধর্মিনী রোকেয়া খাতুন(৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। 


বুধবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টায় দিকে অসুস্থ অবস্থায় নিজ বাসভবনে তার মৃত্যু হয়। 


তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। 


মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দুই ছেলে সহ অসংখ্যা আত্বীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।


রোকেয়া খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি খায়রুজ্জামান মধু,সাধারণ সম্পাদক আবুল হাসান জহির, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ-সভাপতি নুরুজ্জামান লিটন,জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাও. আজিজুর রহমান 



তারা মরহুমা রোকেয়া বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।



এদিকে যোহর নামাজের পরে জানাযা নামাজ শেষে বাগআঁচড়া কেন্দ্রীয় কবরস্থানে তার লাশ  দাফন সম্পাদন করা হয়।



এসময় জানাযায় উপস্থিত ছিলেন,বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আসাদুজ্জামান মিঠু, যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা মোনায়েম হোসেন,জামাল হোসেন, আলমগীর হোসেন আলম,শার্শা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক কবির হোসেন, শার্শা উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন,সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব সেলিম হোসেন আশা প্রমুখ।

আরও খবর