নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নন্দীগ্রামে ভাটগ্রাম ভূমি অফিসের সহায়ক আলিমের ঘুষ ও দূর্নীতির অভিযোগে পদত্যাগ দাবী



 নন্দীগ্রামে ৫নং ভাটগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের সহকারি আব্দুল আলিমের নামে ঘুষ, দূর্নীতি, অতিরিক্ত টাকা আদায় ও সাধারন মানুষ কে হয়রানির অভিযোগে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় ভাটগ্রাম ইউনিয়নের কুন্দারহাট ভূমি অফিসের সামনে শতাধিক ছাত্র-জনতার অংশগ্রহণে অফিস সহকারি আব্দুল আলিমের পদত্যাগ দাবী করে। বিক্ষোভে ছাত্র-জনতা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে আব্দুল আলিম জমির খাজনা আদায়, খারিজ সহ ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ঘুষ, অতিরিক্ত টাকা নেওয়া ও সাধারণ জনগনকে হয়রানি করে আসছিলো। তার এসব অপকর্ম ও দূর্নীতির বিরুদ্ধে তার পদত্যাগের দাবিতে ছাত্র সমাজ ও সাধারণ জনতা বিক্ষোভ করে।  সাধারণ ছাত্র ভাটগ্রামের জাবেদ আলির ছেলে রিপন জানান, আমার ১ শতক জমি খারিজের জন্য আব্দুল আলিম আমার থেকে ৪ হাজার টাকা দাবি করলে আমি আজ বুধবার সকালে তাকে ২ হাজার টাকা প্রদান করি। সে একটা দূর্নীতিবাজ লোক আমরা তার পদত্যাগ চাই। সাধারণ ছাত্র প্রতিনিধি তুহিন আহমেদ বলেন, আমাদের স্বাধীন দেশে কোন দূর্নীতিবাজ অসৎ লোকের ঠাই নাই। আমরা আলিমের মত দূর্নীতিবাজ লোকের পদত্যাগ চাই এবং আমাদের ভূমি অফিসটি দূর্নীতি মুক্ত হোক।

অভিযুক্ত অফিস সহকারী আব্দুুল আলিমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। এদিকে ৫নং ভাটগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার (নায়েব) আসাদ আলী জানান, এক ব্যাক্তির খারিজ তিন বার বাতিল হওয়ায় টাকা নিয়ে একটা সমস্যা সৃষ্টি হয়েছে। সে যদি দোষী হয় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে উর্দ্ধতন কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহন করবে।

আরও খবর