নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আইভির আবুল এখন কোটিপতি আবুল, সাথে শফিকুল

আবুল, বিল্লাল



মেয়র আইভির ব্যাক্তিগত সহকারী যার নাম আবুল হোসেন। যিনি একজন পরিচ্ছন্ন কর্মকর্তা। কিন্তু আইভির ব্যাক্তিগত সহকারী হওয়ার সুবাদে বনে গেছেন 'আবুল স্যার' পদবীতে। 

মেয়র আইভীর ব্যক্তিগত সহকারী হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেছেন আবুল। ১৯ আগস্ট মেয়র আইভী অপসারিত হওয়ার পর কান্নায় দুই চোখ দিয়ে পানি পড়ছিল আবুলের।


একজন পরিচ্ছন্ন কর্মকর্তা হিসেবে আবুলের বেতন ৩৬ হাজার টাকা। 

বেতন ৩৬ হাজার টাকা হলেও তার চলাফেরা ছিল কোটিপতির মত। আইভির পিএ হবার সুবাদে তিনি শহরের বিভিন্ন স্থানে একাধিক ফ্ল্যাট, ফার্নিচারের দোকান, বন্দর উপজেলায় তার ও স্ত্রীর নামে তিনটি জমি রয়েছে। বিলাস ভ্রমণে রয়েছে আবুলের উচ্চ বিলাসী জীবন।  তিনি দক্ষিণ কোরিয়া, অস্ট্রোলিয়া, জাপান, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, ভ্রমণ করেন।  একাধিকবার ভারত ও থাইল্যান্ড ভ্রমণের ছবি তার ফেসবুকে পাওয়া গিয়েছে। অনিয়ম ও প্রভাব বিস্তার করে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন তিনি। আবুল হোসেন তার দায়িত্ব বহাল রাখার জন্য গত বছর নিয়োগ পাওয়া নাসিকের মেয়রের সহকারী পদে আসা আরিফ নামে এক কর্মকর্তাকে একটি স্কুলে পাঠান। ভুক্তভোগী আরিফ জানান, আমি গত ৮-৯ মাস ধরে স্কুলের দায়িত্ব পালন করছি। আমি যোগদান করেছিলাম সিটি কর্পোরেশনে, কিন্তু পরে আমাকে স্কুলে পাঠিয়ে দেয়া হয়েছে। একইভাবে মেয়রের গাড়ির ড্রাইভার বিল্লাল হোসেনের রয়েছে পাহাড় সমান সম্পদ। শহরের বরফকল ও পানিকল এলাকায় বহুতল ভবনে তার দুইটি ফ্ল্যাট রয়েছে। কয়েক লাখ টাকা দিয়ে তিনি সাজিয়েছেন তার ফ্ল্যাটের ডিজাইন।


অন্যদিকে ১৩ বছর নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন পুলিশ কনস্টেবল শফিকুল ইসলাম। বিশেষ সুপারিশে তিনি দায়িত্বে থাকার সুযোগে বিভিন্ন স্ট্যান্ডে চাঁদা ও গাছ ক্রয়ে বিরাট নয় ছয়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে এসপি হারুন অর রশিদ ব্যবস্থা নিতে গিয়েও বিশেষ সুপারিশে স্থগিত হয়ে পড়ে।


এদিকে মেয়রের সহকারী, ড্রাইভার ও নিরাপত্তা কর্মীর অনিয়ম ও দুর্নীতি নিয়ে নাসিকের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেছেন, সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে কোন দুর্নীতি থাকলে লিখিত আকারে অভিযোগ দিলে তার বিরুদ্ধে রাষ্ট্রের নিয়ম মেনে তদন্ত করা হবে।

আরও খবর