পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


রুহুল আমিন, তাড়াইল প্রতিনিধি:

তাড়াইল উপজেলার বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানকে (৭২) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার (২৯ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার দামিহা ইউনিয়নের কাজলা মধ্যপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতেই মৃত্যবরণ করেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।


তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন উপস্থিত থেকে পরদিন শুক্রবার বেলা সাড়ে ১১ টায় নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি মৃত্যুর সময় স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাড়াইল থানা (ওসি) তদন্ত কর্মকর্তা বাহরুল আলমের নেতৃত্বে জেলা ও তাড়াইল থানা পুলিশ বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানকে গার্ড অব অনার প্রদানের সময় উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হাই, দামিহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একে মাইনুজ্জামান নবাব, স্হানীয় মুক্তিযোদ্ধা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন তিনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। বীর মুক্তিযোদ্ধাদের প্রতি রয়েছে তার অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা। বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদা ও গার্ড অব অনার প্রদানকালে কিশোরগঞ্জ পুলিশ লাইনে কর্মরত এসআই (এবি) রফিকুল ইসলামকে
তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন সামান্য সড়ে দাঁড়াতে বলেন, এসময় কর্তব্যরত পুলিশ অফিসার ইউএনও আল মামুন এর কথা না শুনে নিজ জায়গায় বহাল থাকার চেষ্টা করেন। তখন তাড়াইল থানা (ওসি) তদন্ত কর্মকর্তা বাহরুল আলমের নেতৃত্বে জেলা ও তাড়াইল থানা পুলিশ বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমানকে গার্ড অব অনার প্রদান করেন।  
Tag
আরও খবর




6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

৩ ঘন্টা ৮ মিনিট আগে