তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

পঞ্চগড়ে মা কে হত্যার অভিযোগে ছেলে আটক।

পঞ্চগড়ে মা কে হত্যার অভিযোগে ছেলে আটক।

পঞ্চগড় সদর উপজেলায় বৃদ্ধা মাকে খুনের অভিযোগ উঠেছে রুস্তম আলী (৫০) নামে তারই ছেলের বিরুদ্ধে। ঘাতক ছেলে মানসিক রোগী বলে জানিয়েছে স্থানীয়রা।

শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ফুটকিপাড়া এলাকায় নিজ ঘর থেকে বৃদ্ধা মহিলার মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় ঘাতক ছেলেকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নিহত বৃদ্ধার নাম ছালেহা বেগম (৮৫)। সে ঐ এলাকার মৃত হান্নান আলীর স্ত্রী। 

হাড়িভাসা ইউপি চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম ও স্থানীয়রা বলেন মা ও ছেলে মিলেই তাদের পরিবার। দুজন একই বাড়িতে থাকতো বলে জানা যায়। তাদের বাড়িতে আর অন্য কেউ থাকে না। ওই বাড়িতে এলাকার লোকজনের যাতায়াতও কম। এদিকে গত দুইদিন ধরে বৃদ্ধাকে এলাকায় দেখতে না পেয়ে স্থানীয়দের মাঝে কৌতূহল দেখা দেয়। খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের ঘরে গেলে রক্তাক্ত অবস্থায় বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে জনপ্রতিনিধি ও পুলিশে খবর দেয় স্থানীয়রা।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, অন্তত দুই দিন আগে বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি তার ছেলেই তাকে খুন করেছে। তবে খুনের কারণ নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরও খবর