বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

বড়লেখায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে নিসচা'র দোয়া মাহফিল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে শাহাদত বরণকারীদের আত্মার মাগফিরাত কামনায় ও বর্ন্যাতদের সহায়তা এবং দুর্যোগ মুক্তি কামানায় জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা হাফেজ আব্দুল্লাহ আল মারুফ।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮ টায় পৌর শহরের স্থানীয় কার্যালয়ে নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য দেন বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক আলিম উদ্দিন। 

বিশেষ অতিথির বক্তব্য দেন নিসচা বড়লেখা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান, আমান হাসান, হাজীগঞ্জ বাজার বণিক সমিতির আহবায়ক কমিটির সদস্য জমির উদ্দিন, এছাড়াও উপস্থিত ছিলেন দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, সমাজকল্যাণ ক্রীড়া সম্পাদক নূরে আলম মোহন, কার্যনির্বাহী সদস্য আব্দুল হামিদ, জাকারিয়া আহমদ, ছাদিকুর রহমান, শাহাব উদ্দিন, অসীম কর প্রমুখ। এদিকে সম্প্রতি সময়ে নিসচা বড়লেখা শাখার নেতৃবৃন্দদের মরহুম পিতা-মাতার মাগফিরাত কামনায়ও বিশেষ মোনাজাত করা হয়েছে।

পরে সমাজসেবায় বিশেষ অবদান রাখায় বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আলিম উদ্দিনকে সংবর্ধনা এবং নিসচা বড়লেখা শাখার কার্যকরী সদস্য ওমান প্রবাসী নজমুল ইসলাম স্বদেশে আগমন উপলক্ষে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। 

দোয়া মাহফিলে বক্তারা বলেন,‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসকল ছাত্র-জনতা মৃত্যু বরণ করেছে তারা আমাদের বীর! তাদের এই আত্মত্যাগের মাধ্যমেই বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হলো। মহান আল্লাহ যেন সকলকে জান্নাতবাসী করেন এছাড়া যারা আহত রয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এসময় বক্তারা আরও বলেন,  সারাদেশে নিসচা ছাত্র আন্দোলনের নৈতিক দাবির প্রতি সমর্থন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে তা একটি মাইলফলক হয়ে থাকবে আসলে নিসচা দেশের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে। 

উল্লেখ্য, ছাত্র আন্দোলনে নৈতিক দাবির প্রতি সমর্থন জানিয়ে সারাদেশে নিসচা'র শাখা সংগঠনকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেন নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তার নির্দেশনা অনুযায়ী সারাদেশে নিসচা নেতৃবৃন্দরা ছাত্র আন্দোলনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

আরও খবর