বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

বড়লেখা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ষান্মাসিক সভা

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে কার্যকরী পরিষদের সদস্যদের নিয়ে ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলা কার্যালয়ে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও উপজেলা সভাপতি ডাঃ মুহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন সাইদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আলাউদ্দিন শাহ।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মো. ফয়ছল আহমদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মুমিত। ফেডারেশনের উপজেলা সহ-সভাপতি মো. বশির উদ্দিন, আজিজ আহমেদ সাবু, পৌরসভা সভাপতি হুসাইন ইকবালসহ কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ ।এসময় বক্তারা বলেন, দুই-তৃতীয়াংশ শ্রমজীবীর এই দেশে মানুষ প্রতিনিয়ত দারিদ্রতার সাথে লড়াই করে জীবিকা নির্বাহ করছে। মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করেও তাদের অনেকের ঘরে বিভিন্ন সময় চুলায় আগুনও জ্বলেনা। কারণ শ্রমিকরা নায্য মজুরি থেকে সবসময় বঞ্চিত থাকে। আবার নিজেদের অধিকার আদায়ের সংগ্রাম করতে গিয়ে অনেককে রাজপথে জীবন দিতে হয়। এজন্য জেলা থেকে শুরু করে উপজেলা পর্যায়ের প্রতিটি সেক্টরে ট্রেড ইউনিয়ন সংগঠন প্রতিষ্ঠা করতে হবে। যা শ্রমিকদের দুর্দশা দূর করতে অগ্রণী ভূমিকা পালন করবে।

আরও খবর