জাতীয় বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা: সমবেত নৃত্যে বাজিমাত শেখ বোরহানুদ্দীন কলেজের আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ উৎপাদন খরচ বেশি হলেও আমনের বাম্পার ফলনের আশায় নন্দীগ্রামের কৃষকরা কুতুবদিয়ার অদূরে সাগরে দুই জাহাজের সংঘর্ষ কুতু্বদিয়ায় বাজার নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু প্রেম, বিয়ে, এরপর চীনে যাওয়ার পথে জটিলতা লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার

ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবাগত সভাপতির বৃক্ষরোপণ

নীলফামারীর ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবাগত সভাপতি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ বৃক্ষরোপণের মাধ্যমে যাত্রা শুরু করেছেন।

বুধবার (২৮শে আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান শিক্ষক সহ অন্যান্য সহকারী শিক্ষক-শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্যদের উপস্থিতিতে তিনি বৃক্ষরোপণ করেন।

এসময় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল আলম, সহকারী প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য উজ্জ্বল কানজিলাল, মোঃ রাশেদুজ্জামান রাশেদ, সিনিয়র সহকারী শিক্ষক মোঃ জাবেদুল ইসলাম সানবীম, মোঃ হারুন অর রশীদ, মোঃ মেহের-উল হোসেন, সহকারী শিক্ষিকা অ্যাড. মালা জেসমিন প্রমুখ সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯১৯ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির ম্যানেজিং কমিটিতে গত মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন পৌর কাউন্সিলর মোঃ আখতারুজ্জামান সুমন। সরকার পরিবর্তনের পর সরকারি আদেশে সকল বিদ্যালয়ের সভাপতিদের সরিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব প্রদান করায় ইউএনও মোঃ নাজমুল আলম বিপিএএ ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নিযুক্ত হন।

Tag
আরও খবর