তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

কেশবপুরে দৈনিক প্রথম আলো পত্রিকার ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বন্ধুসভা

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি 

কেশবপুরে দৈনিক প্রথম আলো পত্রিকার ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বন্ধুসভা অনুষ্ঠিত হয়। 

বুধবার (৯ নভেম্বর) সকালে দৈনিক প্রথম আলো পত্রিকার বন্ধুসভার আয়োজনে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে ওই অনুষ্ঠানে প্রথম আলো বন্ধুসভা কেশবপুর শাখার সভাপতি দিপ্ত রায় চৌধুরীর  সভাপতিত্বে ও সাবেক সভাপতি মনিরুজ্জামানের সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন, দৈনিক প্রথম আলো পত্রিকার কেশবপুর প্রতিনিধি দিলীপ মোদক।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতা করেন, কেশবপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম মোড়ল। বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, কাব্যাচার্য, বঙ্গশ্রী, নাট্যভূষণ, ইন্টারন্যাশনাল অর্ডার অব মেরিট (লন্ডন), গোল্ড মেডিলিস্ট (আমেরিকা), বাংলা একাডেমীর আজীবন সদস্য ও বাংলাদেশ সাহিত্য সেবা সংস্থা (বাসাসেস) এর প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান মুহম্মদ শফি, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, কেশবপুর উপজেলা খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক ও 'ওয়ার্ড'এর পরিচালক সৈয়দ আকমল আলী, কেশবপুর উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি অনুপম মোদক, এনায়েত হোসেন, বন্ধু সভার উপদেষ্টা ও বেগমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার মন্ডল প্রমূখ।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বন্ধুসভার আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা "ক" গ্রুপে প্রথম পুরস্কার লাভ করে পৃথা পাল, ২য় আদ্রিতা দাস ও ৩য় ফারহান সাদিক। "খ" গ্রুপে প্রথম পুরস্কার লাভ করে ১ম রানী সাহা,২য়-শ্রাবণী সাহা বিথি ও ৩য়-শাকির (উল্কা)।

সান্তনা পুরস্কার পেয়েছে ঐশ্বর্য সাহা, পল্লব অধিকারী, সৌরেন বিশ্বাস, সন্মিত্র বিশ্বাস, মাহিয়া মেহনাজ, শ্রেয়া বসু, অর্ণব সাহা প্রমূখ। বক্তৃতা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের পর শিশু শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল ব্যানার্জী, সমাজ কর্মী ক্রীড়া ব্যক্তিত্ব সমীর দাস, লিটন হোসেন, সাংবাদিকবৃন্দ, প্রথম আলো পত্রিকার বন্ধুসভার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





Tag
আরও খবর