নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অন্নদানগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

akramul islam ( Contributor )

প্রকাশের সময়: 25-08-2024 12:15:35 pm

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় অন্নদানগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন তিনবারের ইউপি সদস্য আকবার আলী। এ উপলক্ষ্যে রোববার দুপুরে ওই ইউনিয়ন চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি বাবুল আক্তারের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সরকার, ইউপি সচিব আমজাদ হোসেন, ইউপি সদস্য আবু হেনা মোস্তফা কামাল মাসুদ, হাবিবা বেগম, আরজিনা বেগম, রিয়াজুল ইসলাম, রেজাউল ইসলাম, আরিফ সরকার, কামাল হোসেন, সমাজসেবক মিজানুর রহমান রকি, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খাজেনুর ইসলাম প্রমুখ। 

এর আগে নবনির্বাচিত প্যানেল চেয়ারম্যান আকবার আলীকে ফুল দিয়ে বরণ করে নেন ইউপি সদস্য, গ্রাম পুলিশ সহ এলাকাবাসি। পরে দোয়া শেষে মিষ্টি বিতরণ করা হয়। এরপর নবনির্বাচিত প্যানেল চেয়ারম্যান আকবার আলী তার দাপ্তরিক কাজ শুরু করেন।   


আরও খবর