চাটখিলে টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার আগামীতে স্বাস্থ্য কার্ড প্রদাণের কথা ভাবছে-তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম লালপুরে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন লাখাইয়ে পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ইয়াবা এবং দেশিয় মদসহ গ্রেপ্তার- ০৩। ঈশ্বরগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নবজীবন নার্সিং ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সপ্তাহব্যাপী ‘পৌর কর মেলা’র শুভ উদ্বোধন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের প্রবর্তক : এমপি সুলতান মাহমুদ বাবু প্রকল্পে অনিয়ম, কোটি টাকা লুটপাটের অভিযোগ গোয়ালন্দে প্রধান শিক্ষককে লাঞ্চিত করা সেই কথিত ছাত্র নেতাকে গ্রেফতারের দাবি গোয়ালন্দের উজানচরে জাটকা সংরক্ষণে ২৮০ জেলেকে চাল বিতরণ নিখোঁজ চিকিৎসককে ঘিরে রহস্য, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আবারো ইতিহাস গড়ল গলাচিপায় পরীক্ষায় প্রশ্নপত্র বিতরণে বারবার বিলম্ব, ক্ষুব্ধ শিক্ষার্থী–অভিভাবক আওয়ামী লীগ আমলে প্রতিবন্ধী ভাতার অর্থও লুটপাট করা হয়েছে : এমপি সুলতান মাহমুদ বাবু শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস গোবিপ্রবিতে সাইবার নিরাপত্তায় নারীদের ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আদমদীঘিতে শ্রমিক দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উলিপুরের বাইপাস সড়কের সংযোগস্হল পরিবর্তনের আবেদন আয়ের উৎস ও গৃহহীন হবার আশংকায় এলাকাবাসী

বন্যাদুর্গত এলাকায় তরুণদের ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে : স্থানীয় সরকার উপদেষ্টা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-08-2024 02:29:41 pm

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, বন্যাদুর্গত এলাকায় তরুণদের ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। দূরদূরান্ত থেকে তরুনরা যেভাবে উপদ্রুত এলাকায় এসে বন্যায় ক্ষতগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে তা প্রশংসনীয়।


শনিবার (২৪ আগস্ট) স্থানীয় সরকার উপদেষ্টা সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় ফেনী এবং কুমিল্লার চৌদ্দগ্রামের বন্যাদুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী এবং ঔষধ বিতরণকালে উপস্থিত সাংবাদিকদের প্রতি এসব কথা বলেন।


তিনি জানান, দেশের বিভিন্ন জেলার চলমান আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকার সম্মিলিতভাবে সর্বশক্তি দিয়ে কাজ করছে। সকলের সহায়তায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দূর্গম এলাকাগুলো হতে মানুষকে উদ্ধার করা সম্ভব হচ্ছে। আশ্রয় কেন্দ্রে আগত মানুষের সেবায় সরকারের পাশাপাশি শিক্ষার্থী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে কাজ করে যাচ্ছে।


উপদেষ্টা বলেন, ইতোমধ্যে উদ্ভূত বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় সরকার বিভাগ থেকে জরুরি নির্দেশনা জারি করা হয়েছে৷ স্থানীয় সরকার বিভাগের সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থেকে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করার নির্দেশ প্রদান করা হয়েছে৷ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে বন্যাদুর্গত এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রদান করা হচ্ছে।


ফেনী এবং চৌদ্দগ্রামের বন্যায় নিমজ্জিত বিভিন্ন স্থান পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি বন্যার্তদের আতংকিত না হতে আশ্বস্ত করেন। তিনি বলেন, প্রাকৃতিক এই দুর্যোগে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সরকারে পর্যাপ্ত ত্রাণসামগ্রী আছে৷ বন্যা পরবর্তী যে সমস্যা দেখা দিতে পারে তার জন্যও সরকার প্রস্তুত আছে৷ আশা করছি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই দুর্যোগ সফলতার সাথে মোকাবেলা করতে সক্ষম হবো।


পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আলী আখতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আমিনুর রহমান এনডিসি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁসহ আরও অনেকে।

আরও খবর