বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ

সারিয়াকান্দি পৌরসভায় প্রশাসকের দায়িত্বে ইউএনও

সারাদেশের ন্যায় বগুড়ার সারিয়াকান্দি পৌরসভায় প্রশাসক বসিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
মঙ্গলবার (২০ আগষ্ট) সকাল ১১ টায় সারিয়াকান্দি পৌরসভা কার্যালয়ে উপস্থিত হয়ে পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান। এসময় পৌরসভার সকল কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর এবং সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর পৌর প্রশাসক মোঃ তৌহিদুর রহমান পৌরসভার চলমান ভবনের কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হাসান মিয়া সহ সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও মোঃ তৌহিদুর রহমান জনসাধারণের উদ্দেশ্যে বলেন, আমরা নাগরিক সেবা যাতে বিঘ্নিত না হয় সেদিকে খেয়াল রাখবো, বিশেষ করে জন্ম-মৃত্যু সনদ সহ সকল নাগরিক সেবা চালু রাখার নির্দেশনা দিয়েছি। এছাড়াও পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে খুব দ্রুত মশক নিধন এবং ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট স্থানীয় সরকার বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করে সারাদেশের ৩২৩ জন পৌর মেয়রকে অপসারণ করা হয়েছে। পৌরসভায় প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এতদ্বারা স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা-৪২ক এর উপধারা মোতাবেক পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে তাদের নামের পাশে বর্ণিত পৌরসভার প্রশাসক নিয়োগ প্রদান করা হলো। নিয়োগকৃত প্রশাসকগণ স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৪২(ক) এর উপধারা ৩ মোতাবেক পৌরসভার মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। 

Tag
আরও খবর







deshchitro-6a33e9b87410e-180626065104.webp
বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন

২ ঘন্টা ৪৪ মিনিট আগে