ঈদুল আজহা সামনে রেখে পিরোজপুরের পশুর হাটে র‌্যাব-৮’র নজরদারি জোরদার নোয়াখালীর নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ ভিজিএফের চাল চাওয়ায় নারীকে জুতাপেটার অভিযোগ নারী ইউপি সদস্যের বিরুদ্ধে আদমদীঘিতে গাঁজার গাছসহ একজন গ্রেপ্তার সোনাইমুড়িতে ২ বছর পর কঙ্কাল উদ্ধার শার্শায় কোরবানির জন্য প্রস্তুত ১৬ হাজার গবাদিপশু দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী হাটে (পাগলা) মহিষের আক্রমণে নিহত ১ বানিয়াচংয়ে ৪নং ইউনিয়নে ১৭৭ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে নগদ টাকা ও চাল বিতরণ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে দিনাজপুরে সংসদ সদস্যের দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন লাখাইয়ে পৃথক পৃথক মামলায় সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার। নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান—সাংবাদিক জামাল কাড়াল ক্ষেতলালে বেড়েছে খাইট্টার চাহিদা সাংবাদিককে হুমকি: মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মানববন্ধন নাঙ্গলকোটে জমে উঠেছে কোরবানির পশুর হাট শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল আল্-আমিন মডেল নূরানী একাডেমিতে ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন। কাবিন ছাড়াই বিয়ে, ৯ মাস সংসার: ধর্ষণ মামলার আসামি আটক হলেও ৮ ঘণ্টা পর বাদীর ‘জিম্মায়’ মুক্তি বাঘারপাড়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

"ছাত্রলীগের হুমকির শিকার শিক্ষার্থীর বৈষম্যবিরোধী আন্দোলনের হৃদয়স্পর্শী বক্তব্য"

ইউল্যাব ক্যাম্পাসের সামনে আন্দোলনরত অবস্থায় সাইফুল্লাহ ও অন্যান্য শিক্ষার্থীরা

মি মোঃ সাইফুল্লাহ। আমি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB) এ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলী (CSE) বিভাগের ১১ সেমিস্টারের একজন ছাত্র।


যখন কোটা  নিয়ে পাব্লিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করতেছিলো তখন আমার কাছে খারাপ লাগতেছিলো যে ওরা একা এগুলো করতেছে আমরা কেন ওদের পাশে নাই। আমাদের কোটা না প্রয়োজন হইলেও আমরা ও তো শিক্ষার্থী সে হিসেবেও তো আমাদের উচিত ওদের পাশে দাঁড়ানো। এই ভাবা পর্যন্ত ই সমাপ্ত ছিলো। যখন দেখলাম এই শান্তিপূর্ন আন্দোলনে আক্রমণ করা হচ্ছিলো ছাত্রলীগ দিয়ে ছাত্রদের উপর এবং অনেক শিক্ষার্থীর আহত ছবি ফেসবুকে ছড়িয়ে গেলো তখন সহ্য করতে পারতেছিলাম না। আমার বন্ধুদের সাথে আলোচনা করতে থাকলাম আমাদের ভার্সিটি থেকে কেন ওদের পাশে দাঁড়ায় নাই অন্যান্য ভার্সিটি তো ওদের পাশে দাড়াচ্ছে অলরেডি।

তারপর দেখলাম ১৫ তারিখ রাতেই আমাদের ভার্সিটির কিছু সিনিয়র/জুনিয়র ভাইবোনেরা মিলে বিক্ষোভ মিছিল আয়োজন করেছে ক্যাম্পাসের সামনে ১৬ জুলাই সকাল ১১ টা সেদিন অংশগ্রহণ করেছি আমি এবং আমার কিছু ফ্রেন্ডস মিলে। আন্দোলন শেষ করে বাসায় যাওয়ার পরে আমার কাছে হুমকিমূলক কল আসে, মেসেজ আসে।  এবং মোহাম্মদপুর এড়িয়ার ছাত্রলীগের কর্মীরা আন্দোলনের শিক্ষার্থীদের কোপানোর হুমকি দেয় তাদের একটি ভয়েস মেসেজ ভাইরাল হয় যেটায় তাদের কথা ছিলো যাকে সামনে পাবি স্কুল,কলেজ ইউনিভার্সিটির যাকে পাবি তাকেই কোপাবি। 

বাসায় একা থাকার কারনে প্রচুর ভয়ে পাচ্ছিলাম যেহেতু আমার রুমমেট ও বাসায় ছিলো না। এদিকে আমার বিল্ডিং এর কিছু পোলাপান আমার দিকে নজর রাখতেছিলো। বাসায় বাজার ছিলো না বাজার করতে যেতে ভয় পেয়ে ২দিন প্রায় না খেয়েই ছিলাম। যাইহোক ১৬ তারিখ আমাদের আন্দোলন হয়েছিলো। তো ১৭ তারিখ সকালে আমার ভার্সিটির ইমেইল হ্যাক করে আমাকে উল্টা পালটা বলে আমাকে ব্লাকমেইল করে আমার কাছে ১২৮০ USD চাওয়া হয়। একদিকে সরাসরি হুমকি আরেকদিকে হ্যাক। ভয়ে পেয়ে গেলাম।



তারপর ১৮ তারিখ  যেদিন শাট-ডাউন ঘোষনা করা হয় সেদিন খুব সকালে আনুমানিক ৫ টায় আমার রুম ছাড়তে বাধ্য হই। আমি আশ্রয় নিলাম আমার কাজিনের বাসায় মিরপুর ১১ তে। কিন্তু তাতেও আমাকে থ্রেট দেওয়া বন্ধ হচ্ছিলো না ২৬ জুলাই আমাকে পুলিশ আটকিয়েছিলো রাস্তায় কোনোমতে বের হয়ে আসতে পেরেছি।

তারপর ওইদিন রাতেই ঢাকা ত্যাগ করতে বাধ্য হলাম। কারন আমি চাইনি আমার কাজিন ও তার হাজবেন্ড আমার জন্য কোনো বিপদে পরুক। ও আরেকটা কথা আমার ফেসবুক বন্ধ করে দেওয়ার ও অনেক চেষ্টা চলেছে। আমার ফোন এর অপারেটিং সিস্টেম হ্যাক করে আমার ফোন ক্যামেরা এক্সেস নিয়েছে। এটা হ্যাকার এর কথা।
আরও খবর