ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত রহমতের পরিবারে সহায়তা প্রদান করলেন ইউএনও

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে বগুড়ার সারিয়াকান্দির রহমত আলী নিহতের ঘটনায় পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা প্রশাসন। 


মঙ্গলবার (২০ আগষ্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিহত পরিবারের সদস্যদের মাঝে এ সহায়তা প্রদান করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম। 




উল্লেখ্য, গত ০৫ আগষ্ট বৈষম্য বিরোধী আন্দোলনে প্রাণ হারায় সারিয়াকান্দির দুর্গম চরাঞ্চলের রহমত আলী নামের এক ব্যক্তি। 


রহমত আলী বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের জামথলের বাসিন্দা। তার বাবা মুনজু মিয়া একজন দিনমজুর। অভাবের কারণে রহমত আলী জামথল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। ২০২০ সংসারের হাল ধরতে ঢাকার গাজিপুর এলাকায় একটি গার্মেন্টস এ চাকরি নিয়েছিলেন। নিজে পড়াশোনা ছেড়ে দিলেও তার ছোটভাই আল আমিনকে ঢাকায় নিয়ে এসে পড়াশোনা করাতেন। রহমতের ছোটভাই আল আমিন গ্রামেই এইচএসসি পাশ করে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে স্নাতক শ্রেণিতে ভর্তি হয়েছেন।


আল আমিনের দেওয়া তথ্যমতে, রহমত আন্দোলনে যোগ দিতে গত ৫ আগষ্ট বিকেলে বাসা থেকে বের হলে রাত ৮ টার পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।


বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করার পর রাত ১০ টার দিকে গাজীপুর শ্রীপুর মাওনা চৌরাস্তা প্রশিকা মোড় এলাকার আল হেরা মেডিকেল সেন্টারে রহমতের লাশ শনাক্ত করা হয়। সংঘর্ষে পুলিশের গুলি লেগে ঘটনাস্থলেই নিহত হয় রহমত। অ্যাম্বুলেন্সএ রহমতের মরদেহ তার গ্রামের বাড়ি জামথল নিয়ে আসা হয়। নিজের জায়গাজমি না থাকায় রহমতকে জামথল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দাফন করা হয়েছে।


এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান জানান, নিহত পরিবারের সদস্যদের সাধ্যমতো সার্বিক সহায়তা করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত থাকবে।

আরও খবর